সবচেয়ে সম্মানিত প্রিয় বাক্য মুবারক!
" ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম "
দরূদ শরীফ পাঠের অনেক ফাযায়িল-ফযীলত আছে যা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ১ বার পবিত্র দরূদ শরীফ পাঠ করলে মহান আল্লাহ পাক তিনি ১০টি রহমত মুবারক নাযিল করেন ১০টি গুনাহখতা মাফ করেন ১০টি মর্যাদা বৃদ্ধি করেন। আর মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ছলাত-সালাম পাঠ তথা দরূদ শরীফ পাঠ করতে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কালামুল্লাহ শরীফ উনার সূরা আহযাব শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
إِنَّ اللّٰهَ وَمَلَائِكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّ ۚ يَآ أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
“নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ছলাত তথা দরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদারগণ! তোমরাও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারকে ছলাত তথা দরূদ শরীফ পাঠ করো।
কাজেই আমাদের উচিত মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে খুব আদবের সাথে এবং খুব মুহব্বতের সাথে ছলাত সালাম অর্থাৎ দরূদ শরীফ পাঠ করা এবং সালাম প্রেরণ করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে বেশি বেশি দরূদ শরীফ পাঠ করার তাওফিক দান করুন। (আমীন)
★"হযরত ইমাম আবূ যুরআ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিছ ছিলেন। তিনি ইন্তিকাল করার পর একজন বুযুর্গ ব্যক্তি উনাকে স্বপ্নে দেখলেন যে, তিনি আসমানের উপর হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম হয়ে নামায পড়াচ্ছেন। উনাকে জিজ্ঞাসা করা হলো, ‘হে হযরত আবূ যুরআ রহমাতুল্লাহি আলাইহি! আপনি কোন আমলের কারণে এই মর্যাদা-মর্তবা মুবারক হাছিল করলেন?’ তিনি বললেন, “আমার জীবনে আমি দশ লক্ষ পবিত্র হাদীছ শরীফ লিখেছি এবং লেখার মধ্যে আমি প্রত্যেকবার ‘ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ স্পষ্ট করে ও সুন্দর করে লিখেছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘আমার প্রতি যে একবার ছলাত পাঠ করবে, মহান আল্লাহ পাক তিনি তার প্রতি দশবার রহমত মুবারক নাযিল করবেন।’ আমি দশ লক্ষবার ছলাত শরীফ (দরূদ শরীফ) লিখেছি, যার কারণে আমার প্রতি মহান আল্লাহ পাক তিনি এক কোটিবার রহমত মুবারক নাযিল করেছেন এবং উক্ত ছলাত শরীফ লেখার সম্মানার্থে আমাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম বানিয়ে দিয়েছেন।” সুবহানাল্লাহ!
সুতরাং পবিত্র হাদীছ শরীফ লিখার মধ্যে যারা সুন্দর করে ‘ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ পুরোটা লিখেন তাদের জন্য সুসংবাদ! আর যারা লিখে না, তাদের জন্য আফসোস"