সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১১৬)
এখন এই যে দায়িত্ব দেয়া হয়েছে, এই দায়িত্ব কখন থেকে কখন পর্যন্ত দেয়া হয়েছে? এটা যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সে তো জাওয়াব দিতে পারবে না। এই দায়িত্ব শুরু থেকে, রোজ আযল থেকে অনন্তকাল ধরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনাকে দিয়েছেন। শুরুতে দেয়া হয়েছে এবং অনন্তকাল ধরে সে দায়িত্ব চলতেই থাকবে। শুধু ক্বিয়ামত পর্যন্তই নয় অনন্তকাল ধরে। জান্নাতে যারা যাবে সেখানেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার দায়িত্ব রয়েছে, তিনি বণ্টনকারী। তিনি বণ্টন করতেই থাকবেন, করেছেন, এখন করছেন সামনেও করবেন।
কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার যে বিষয়টা রয়েছে তিনি দুনিয়াবী জিন্দিগী থেকে বিদায় নিয়েছেন সত্যিই, পর্দার আড়ালে গিয়েছেন। কিন্তু হাক্বীক্বত এখনও উনার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব তিনি পালন করে থাকেন।
যেটা আমরা হাদীছ শরীফ-এ দেখতে পাই, কিতাবাদিতে দেখতে পাই, সেই অবস্থা, সে হাল। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
حَيَاتِي خَيْرٌ لَّكُمْ، وَمَمَاتِي خَيْرٌ لَّكُمْ
আমি যমিনে অবস্থান করি সেটা তোমাদের জন্য ভালো, আমি মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে যাই সেটাও তোমাদের জন্য ভালো।
অর্থাৎ দুনিয়াবী জিন্দিগী মুবারকের ৬৩ বৎসর বয়স মুবারক এটাও তোমাদের জন্য উত্তম আবার আমি যে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে গিয়ে থাকবো সেটাও তোমাদের জন্য উত্তম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি কিতাব যে নাযিল হয়েছে সেটা তিনি পৌঁছে দিয়েছেন। আদেশ-নির্দেশ যা রয়েছে, শরীয়তের হুকুম-আহকাম এবং যে দায়িত্ব রয়েছে সেটা তিনি সম্পন্ন করে তিনি চলে গেছেন। কিন্তু উনার দায়িত্ব শেষ হয়ে গেছে, তিনি দায়িত্ব থেকে অবসর হয়েছেন সেটা নয়। উনার দায়িত্ব যথাযথই রয়েছে। দু’ একটি মিছাল দিলে বুঝা যাবে সহজেই।