1 জ

দৃষ্টিভঙ্গি বদলে দিলে জীবন বদলে যায়

একজন বিখ্যাত লেখক তার পড়ালিখার কক্ষে বসেছিলেন। তিনি খাতায় লিখতে শুরু করলেন:

▪️ এই বছর আমার একটি অপারেশন করা হয় এবং আমার পিত্তথলি কেটে ফেলে দিতে হয়। আর এই অপারেশনের কারণে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়।

▪️ এই বছর, আমার বয়স ষাট স্পর্শ করে এবং আমার সবচেয়ে প্রিয় কাজটি ছেড়ে দিতে হয়, যে প্রকাশনা সংস্থায় গত ত্রিশ বছর যাবত আমি কাজ করেছি।

▪️ এই বছর আমাকে আমার বাবা হারানোর মতো দুঃখের সম্মুখীন হতে হয়।

▪️ একই বছর আমার ছেলে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়, কারণ সে সড়ক দুর্ঘটনায় আহত হয়, যার ফলে তাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া আমাদের গাড়ির ক্ষতি তো আছেই।

সবশেষে তিনি লিখলেন — “হায়! এই বছরটা কতই না খারাপ কাটলো!”

এ সময় তার স্ত্রী রুমে প্রবেশ করে স্বামীকে ভগ্ন হৃদয় দেখতে পান। তিনি তার পিছনে দাঁড়িয়ে লেখাটি পড়েন এবং নীরবে রুম থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর, তিনি হাতে লেখা অন্য একটি কাগজ তার স্বামীর লেখা কাগজের পাশে রাখেন। লেখক কাগজটির দিকে মনোযোগ দিয়ে দেখতে পান, তাতে লেখা আছে —

▪️ এই বছর, অবশেষে আমি আমার পিত্তথলির ব্যথা থেকে মুক্তি লাভ করি, যা কয়েক বছর যাবত আমাকে ভোগাচ্ছিল। মহান আল্লাহ পাক তিনি আমাকে সুস্থতা দান করেছেন।

▪️ এই বছরই আমি সুস্থ শরীরে ষাট বছরে পদার্পণ করি এবং আমার চাকুরি থেকে অবসর গ্রহণ করি। ফলে এখন আমি আরো মনোযোগ সহকারে ও শান্তিতে ভালো কিছু লিখতে পারবো। এটাও মহান আল্লাহ পাক উনার বড় নেয়ামত।

▪️ এই একই বছর আমার বাবা ৯৫ বছর বয়সে, অন্য কারো মুখাপেক্ষী না হয়ে এবং কোনো ধরনের রোগব্যাধি ছাড়াই মহান আল্লাহ পাক উনার সান্নিধ্যে চলে গেছেন।

▪️ এই একই বছর মহান আল্লাহ পাক তিনি যেন আমার ছেলেকে নতুন জীবন দান করেন। যদিও আমাদের গাড়ির ক্ষতি হয়েছে, কিন্তু আমার ছেলে কোনো ধরনের পঙ্গুত্ব বরণ করা ছাড়াই বেঁচে ফিরে এসেছে।

সবশেষে তার স্ত্রী লিখেছেন, “এই বছরটা মহান আল্লাহ পাক উনার অশেষ রহমতে কত ভালোই না কাটলো!”

*শিক্ষা একই ঘটনা, দুই রকম দৃষ্টিভঙ্গি। একজন দেখলেন শুধু কষ্ট, আরেকজন দেখলেন মহান আল্লাহ পাক উনার রহমত।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন:

> “মু’মিনের অবস্থা কতই না চমৎকার! তার সব অবস্থাতেই কল্যাণ থাকে। এটি শুধু মু’মিনেরই বৈশিষ্ট্য যে, যখন সে আনন্দের উপলক্ষ পায়, মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করে। ফলে তা হয় তার জন্য কল্যাণবাহী। আর যখন সে কষ্টের সম্মুখীন হয়, তখন সবর করে এবং ধৈর্যে অটল থাকে। ফলে এটিও তার জন্য কল্যাণ বয়ে আনে।”
> পবিত্র মুসলিম শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং ৭৬৯২

মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে প্রতিটি অবস্থায় শোকর ও সবর করার তাওফীক দান করুন। আমীন।



---