হিটলারের সঙ্গে ট্রাম্পের ছবি ছেপে ইরানি পত্রিকার শিরোনাম ‘ইতিহাসের পরাজিত ব্যক্তি’
🔹 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের আদলে দেখিয়ে প্রচ্ছদ প্রকাশ করেছে ইরানের দৈনিক ‘ভাতান-এ এমরোজ’। ছবিতে ট্রাম্পের হাতে স্বস্তিকা চিহ্নযুক্ত বাহুবন্ধনী দেখানো হয়েছে। প্রচ্ছদের শিরোনাম দেওয়া হয়েছে ‘ইতিহাসের পরাজিত ব্যক্তি’।
🔹 ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে পত্রিকাটি এই ব্যঙ্গাত্মক প্রচ্ছদ প্রকাশ করেছে। ওই পোস্টে ট্রাম্প শেনঝেন সম্মেলনের সঙ্গে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের তুলনা করেছিলেন। পত্রিকাটির দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় এবং বিশ্বজুড়ে মার্কিন আধিপত্যের পতন আড়াল করতেই ট্রাম্প ইতিহাস বিকৃত করে এই তুলনা করেছেন।