প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা এয়ারলাইনসের ১৬০০ ফ্লাইট বিলম্ব।

🔹 যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনসের আটলান্টা কেন্দ্রে স্বয়ংক্রিয় ওজন ও ভারসাম্য নির্ধারণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় রোববার দেশজুড়ে ১ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ কারণে অল্প সময়ের জন্য আটলান্টা থেকে ফ্লাইট চলাচলও বন্ধ রাখা হয়।

🔹 পরিস্থিতি সামাল দিতে ডেল্টার কর্মীরা স্বয়ংক্রিয় ব্যবস্থার পরিবর্তে হাতে হিসাব করে ফ্লাইট পরিচালনা করেন। পরে প্রযুক্তিবিদরা ত্রুটি সারিয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা পুনরায় চালু করেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, সমস্যাটি ডেল্টার নিজস্ব যন্ত্রপাতির ত্রুটির কারণে ঘটেছে।