ট্রাম্পের ক্রিপ্টো মুদ্রায় ৯৮ শতাংশ পতন, ক্ষতি ৪০০ কোটি ডলার।
🔹 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ক্রিপ্টো মুদ্রা ‘অফিশিয়াল ট্রাম্প’ (Official Trump)-এর দাম সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৯৮ শতাংশ কমে রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি নেমেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মুদ্রাটির দরপতনে সাধারণ বিনিয়োগকারীদের আনুমানিক ৪০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
বিপরীতে, ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো মূল্য ধসের আগেই মুদ্রা বিক্রি করে প্রায় ১১০ কোটি ডলার আয় করেছে। ট্রাম্প নিজে রয়্যালটি ও বিক্রি থেকে ১৪০ কোটি ডলারের বেশি আয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
🔹 এদিকে, ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে বিনিয়োগকারী ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ ও প্রভাব বিস্তারের সুযোগ পেতে তারা এসব প্রকল্পে অর্থ বিনিয়োগ করছেন। ডেমোক্র্যাটরা ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা এবং এ খাতের উদ্যোক্তাদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কি না, তা নিয়ে নতুন করে তদন্তের হুমকি দিয়েছেন।