হযরত ওয়াইস আল করনী রহমতুল্লাহি আলাইহি, হযরত ওয়াইস আল করনী রহমতুল্লাহি আলাইহি—উনাকে বলা হইছে 'খাইরুত তাবিয়ীন'। হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পরে শ্রেষ্ঠ তাবেয়ী। উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি উনার জুব্বা মুবারক হাদিয়া মুবারক করেছেন সুবহানাল্লাহ। অনেক মহব্বত! উনি মহব্বতের কারণে এই উহুদের জিহাদের এই ঘটনার পর উনি উনার নিজের ৩২টা দাঁত একটা একটা করে ভেঙে ফেলেছেন—মহব্বতে!
কিন্তু উনি তো সাহাবী হইতে পারেন নাই। উনি সাহাবীয়াতের মাক্বামটা অর্জন করতে পারেন নাই। অনেক মহব্বত! উনি তাবেয়ী, দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে নাই। কেন হইতে পারলেন না? উনি ছোহবত এখতিয়ার করতে পারেন নাই। উনি ছোহবত মুবারক এখতিয়ার করতে পারেন নাই।
তে উনার অনেক মহব্বত। সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম বলেছেন যে: 'ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনার তো মহব্বত, কিন্তু উনি ছোহবতে আসেন না কেন?' যে উনার একজন বৃদ্ধা মা আছে, মা'র খেদমত করতে হয়, সেজন্য আসতে পারেন না। এমন কোনো বর্ণনা অনুযায়ী একবার এসেছিলেন, পাননি।
তখন আমার বলার বিষয় হচ্ছে যে ছোহবতের ফযীলতটা কতটুকু? উনি এত কিছু করার পরেও ছোহবত এখতিয়ার করতে না পারার কারণে রদ্বিয়াল্লাহু আনহু রিদ্বওয়ান, ওই সাহাবী—সাহাবীয়াতের যে মাক্বাম এটা উনি অর্জন করতে পারেন নাই। তাইলে ছোহবতের গুরুত্ব কতটুকু? এজন্য বেশি বেশি ছোহবত এখতিয়ার করতে হয়, বেশি বেশি যিকির করতে হয়, এটা মনে রাখতে হবে।
আর আনজুমানের মজলিসগুলো তো প্রত্যেকটা জারি করতে হবে, জারি রাখতে হবে।
#ঘটনা

image