আনিসুল আরওয়াহ- انیس الارواح-রুহের বন্ধু
*
আহওয়াল احوال বা অবস্থার উপর বর্ণনা : খাজা গেসুদারাজ বান্দা নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি — পর্ব ০২
অন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার পর তার উপর দিয়ে যে ‘হাল’ চলতে থাকে তার নাম احوال আহওয়াল বা অবস্থা সমূহ।
হযরত খাজা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘হাল’ এর অপর নাম হাদসা حادثة অর্থ আকস্মিক দুর্ঘটনা যা সালেক বা শিক্ষার্থীদের অন্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে যা চিরস্থায়ী ও চলমান থাকে না।
অতএব বুঝতে হবে যে ‘হাল’-এর এক অবস্থার নাম মুরাক্বাবা এবং এর অর্থ হচ্ছে বিশুদ্ধতা ও বিশ্বস্ততার সঙ্গে গায়বের উপর নজর করা।
এরপর আসে قرب ‘কুরব’ বা নৈকট্যের কথা।
যার অর্থ হচ্ছে পরিপূর্ণ সাহস ও শক্তির দ্বারা সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত হওয়া।
এরপর হচ্ছে মুহাব্বাত অর্থাৎ আল্লাহর ইচ্ছাকে সর্বোতভাবে রূপদান করা। এটা করতে যেয়ে তার যত কষ্টই হোক তা সে মাথা পেতে নেবে।
এরপরই আসে رضا রেদ্বা বা সন্তুষ্টির কথা। আল্লাহ তায়ালা যে বিষয়ে ওয়াদা করেছেন তার সে ওয়াদার প্রতি বিশ্বাস রাখা।

এরপর হচ্ছে خوف খওফ বা ভয়। অন্তরে এ কথার বিশ্বাস দৃঢ় করে রাখবে যে আল্লাহর গ্রেফতার বড় ভয়ানক।
এরপর হচ্ছে حيا হায়া। যার অর্থ হচ্ছে অন্তরকে উন্মুক্ত করে না দেয়া।
এরপর হচ্ছে انس উনস, অর্থ অনুরাগ, ভালবাসা।
অর্থাৎ সমস্ত কিছুর উর্ধ্বে ও সর্বাগ্রে আল্লাহর বিষয়টিকে স্থান দিতে হবে এবং তাঁর প্রতি আনুগত্য ও আজিজী প্রকাশ করা হচ্ছে প্রথম কথা ও কাজ এবং এরপর হচ্ছে অন্য কথা ও কাজ। ভাগ্য ও নিয়তির ব্যাপারে আল্লাহ তায়ালার সিদ্ধান্তের প্রতি বিশ্বাস ও ভরসা করা।
এরপর হচ্ছে يقين ইয়াক্বিন/এক্বিন বা বিশ্বাসের স্তরের কথা। যার অর্থ হচ্ছে تصدق তাসদিক্ব সত্যায়নপত্র বা সনদ। যার মধ্যে সামান্যতমও সন্দেহ থাকবে না।
এরপর হচ্ছে مشاهده বা উপস্থিতি বা দর্শন। যার অর্থ হচ্ছে ইবাদাত এভাবে কর যেন তুমি নিজের চোখ দ্বারা আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এরূপ না হয় তাহলে মনে করবে তিনি তোমায় দেখছেন।

গ্রন্থ সূত্র : রূহে তাসাউওফ।
রচনা : খাজা সৈয়দ গেসু দারাজ বান্দা নওয়াজ রাদ্বিআল্লাহু আনহু।
ভাষান্তর : কফিলউদ্দিন আহমেদ চিশতী।
পোস্ট: আনিসুল আরওয়াহ- انیس الارواح-রুহের বন্ধু