মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১১)
মূলত, কোনো ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক করার নিয়ত করলেই, আলোচনা মুবারক শুরু করার আগেই তার সমস্ত গুনাহ্—খতাগুলো মাফ করা হয়, তারপর তার দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক করানো হয়। সে মা’ছূম অবস্থায় উনার আলোচনা মুবারক করে। সুবহানাল্লাহ!
কাজেই, যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেন, উনারা মা’ছূম হয়ে যান। উনাদের জন্য সম্মানিত রহমত মুবারক উনার সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয় এবং উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত শাফায়াত মুবারক লাভ করবেন অর্থাৎ উনাদের জন্য শাফায়অত মুবারক ওয়াজিব করে দেয়া হয়। এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের অনুরূপ নাজাত লাভ করবেন, ফযীলত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ! হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা যেমন বিনা হিসেবে সম্মানিত জান্নাত মুবারক—এ প্রবেশ করবেন, ঠিক তেমনিভাবে যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করবেন, উনারাও বিনা হিসেবে সম্মানিত জান্নাত মুবারক—এ প্রবেশ করবেন। সুবহানাল্লাহ!