সুওয়ালঃ ভারতের এক মুসলিম পরিবারের সাথে সুওয়ালকারির বন্ধুত্ব হয়। তাদেরকে আমাদের সিলসিলার বিষয় গুলি বুঝিয়ে বললে সে আকৃষ্ট হয়। আমাদের সিলসিলা মোতাবেক নিয়ম মেনে পবিত্র মিলাদ শরীফ পড়ে এবং আল-হিকমা শুনে। যদিও তারা বাংলা তেমন বোঝে না, কিন্তু হুযুর কিবলা আলাইহিস সালাম উনার কন্ঠ মুবারক শুনলেও তাদের না কি ভালো লাগে। তারা সুযোগ মতো মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সাথে দেখা করার জন্য আসবে।
কিছুদিন আগে তার ছেলেকে বিবাহ করানো হয়। ছেলের বউ মুসলিম হওয়া স্বত্বেও, বংশ পরস্পরায় এক ধরনের সিদুরের মতো দেখতে যা মাথার সাথে ব্যবহার করে থাকে এ নিয়ে নামাজ ও পড়ে। তাদের দুই পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে।
সুওয়ালঃ মাথার সিঁথিতে সিদুরের মতো কিছু বস্তু দেওয়া যাবে কি-না? এমন কোনো দলিল কি খুঁজে পাওয়া যেতে পারে? টিপ ব্যবহার না করে?
মুসলিম হওয়া সত্ত্বেও ছেলের শ্বশুরবাড়ি সিদুরের পক্ষে এবং ছেলের বাড়ি সিদুরের বিপক্ষে। মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক-এ জানতে বাসনা রাখি।
জাওয়াব মুবারক দিয়েছেনঃ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম