মানচিত্রের অখন্ডতা রক্ষার তাগদায়!
রুশদের গড়ে দেয়া রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র৷ বাজেট খরচ ১২ বিলিয়ন ডলারের বেশি৷ এ পরমাণু বিদুৎ কেন্দ্র রাশিয়া বিন্দুমাত্র প্রযুক্তি বিনিময় করেনি৷ বাংলাদেশ শুধুমাত্র সুইচ অফ অন করার অপারেটের দায়িত্ব পালন করবে মাত্র৷ সেন্ট্রিফিউজ, ইউরোনিয়াম সমৃদ্ধকরণে নূন্যতম প্রযুক্তি বিনিময় হয়নি। রাশিয়া হতে প্রক্রিয়াজাত ৬০ ভাগ সমৃদ্ধকরণ ইউরেনিয়াম এনে এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি চালিত হবে। নিউক বানাতে প্রয়োজন ৯০ ভাগ সমৃদ্ধ ইউরিনিয়াম। পরমাণু কেন্দ্রটি বাংলাদেশ নূন্যতম পরমাণু প্রযুক্তির জ্ঞান টুকু প্রদান করবে না।

ভারতের প্রথম পরমাণু কেন্দ্রটি ইউএসের গড়ে দেয়া, ৬০ এর দশকে। শুধুমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে দেয়নি। চীন যখন নিউকের অধিকারি হয়ে যা, ইউএস তখন ডজন ডজন ভারতীয় বিজ্ঞানী - প্রযুক্তিবিদকে ইউএসে নিয়ে সেন্ট্রিফিউজ ও ইউরোনিয়াম সমৃদ্ধকরণের সকল প্রকার কারিগরি জ্ঞান হাতে কলমে দীর্ঘ সময় ভারতকে প্রদান করে। সেন্ট্রিফিউজ প্রদান করে, কাঁচামাল ইউরেনিয়াম প্রদান করে, ইউরেনিয়াম সমৃদ্ধ করণের সকল প্রযুক্তিগত জ্ঞান ভারতকে হাতে - কলমে প্রদান করে ইউএস। লক্ষ্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে ভারতকে দ্রুত নিউকের অধিকারি করা চীনের কাউন্টারে।

পরবর্তীতে ৬০ এর দেশকের শেষদিকে রাশিয়ার সাথে চীনের সীমান্ত যুদ্ধের কারণে গড়ে উঠা শত্রুতার কারণে, সোভিয়েত রাশিয়া এসে, পরমাণু বোমা বানানোর ডিজাইনের শতভাগ ব্লুপ্লিন্ট ভারতকে প্রদান করে, শতভাগ সব ধরণের প্রযুক্তিগত জ্ঞান ও সহায়তা। অবশেষে সত্তরের দশকের মাঝামাঝিতে ভারত পরমাণু বোমার অধিকারি হয়।

বিপরীতে পাকিস্তানের পথটা ছিল সম্পূর্ণ বিপরীত শতভাগ প্রতিকূল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভারতের পর সত্তরের দশকের মাঝামাঝি সময়ে গড়ে উঠা পাকিস্তানের নিউক বানানোর শুরু। বিজ& রেলের শত্রুও। ইউএস, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন, ভারত, বিজ& রেল তার সর্বশক্তি প্রয়োগ করে যায়, পাকিস্তামের নিউক মিশনকে সমূলে উপড়ে ফেলতে। সিআইএ- কেজিবি - এমআইসিক্স- র- মোসাদের মিলিত বিশাক গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে এ মিশনে, পাকিস্তানের আইএসআইকে একাই কাউন্টার দিতে হয়েছে বছরের পর বছর ধরে। অতি মেধাবি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির, যে কিনা সুইজারল্যান্ড এর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যব করতো, দেশে ফিরে নিজের এ যবের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, একাই গড়ে দেয়, ৯০ ভাগ পর্যন্ত ইউরিনাম প্রক্রিয়াজাত সমৃদ্ধকরণের জটিল এ টেকনোলজির ডিজাইন। অবশেষে পাকিস্তান নিউকের অধিকারী।

আব্দুর কাদির থেমে থাকেনি। আইএসআই-ও। দেশের জন্য মুখে স্বীকার না করলেও, বাস্তবে আইএসআই ও আব্দুর কাদির মিলিতভাবে, নিউক বানানোর শতভাগ ডিজাইনের শতভাগ ব্লুপ্লিন্ট তুলে দেয় ৯০ এর দশকের শুরুতে, ইরান ও উত্তর কোরিয়ার হাতে। উত্তর কোরিয়া নিউকের ডিজাইনের শতভাগ এ ব্লু প্লিন্টে, নিউক বানিয়ে ফেলে ২০০৬ এর সময়কালে, আজ ৫০টি নিউকের অধিকারি উত্তর কোরিয়া। তবে নিউকের ডিজাইনের শতভাগ এ ব্লু প্লিন্ট পেয়েও, এখনও নিউকের অধিকারি হতে পারেনি ইরান। ইতিমধ্যে ৬০ ভাগ পর্যন্ত ইউরিনিয়াম সমৃদ্ধকরণ করে ফেললেও, ৯০ ভাগ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তথা নিউক পেতে ইরানের আরও দুই হতে তিন বছরের সময় প্রয়োজন। তবে ৬০ ভাগ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেহেতু করে ফেললো, সমৃদ্ধকরণ প্রক্রিয়াকরণ চালু রাখলে আগামী তিন বছরের মাঝে ইরানের নিউকের অধিকারি হওয়া অবশ্যই সম্ভব। আব্দুর কাদির ও আইএসআই এর সরবাহ করা নিউকের ডিজাইনের শতভাগ ব্লুপ্লিন্টটাও ইরানের কাছে রয়েছে অবশ্যই।

ফেরা দেখা রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এ রুপুপর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে, শুধুমাত্র সুইচ অফ অন করার অপারেট বাংলাদেশ। ব্যয় বহুল এ ১২ বিলিয়ন ডলার সমরাস্ত্র আমদানি খাতে ব্যয় করলে কি পেতাম, দেখা নেয়া যাক!

১২ বিলিয়ন ডলারে মূল্য হয়, চায়না হতে থার্ড জেনারেশন ৪০০০টি ভিটি৫ লাইট ট্যাংক। কিংবা মূল্য হয়, ১২০টি চাইনিজ 4.5 জেনারেশন জে১০ ফাইটার জেট, কিংবা ৬০টি চাইনিজ জেনারেশন ফাইভ স্টেলথ ফাইটার জে৩৫ কিংবা ১৯৬টি লন্সার সহ ৮ রেজিমেন্ট ২৫০ কিমি রেঞ্জের চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন-বি কিংবা ২৮০কিমি রেঞ্জের ৪০০টি চাইনিজ এসওয়াই৪০০ব্যালিস্টিক মিশাইল সিস্টেম কিংবা ৪০০০টি ১০০ কিমি রকেট রেঞ্জের চাইনিজ এ১০০ মাল্টিপল রকেট লন্সার কিংবা ৭০ কিমি গোলা নিক্ষেপকারী রেঞ্জের ৪০০০ টি চাইনিজ এসএইচ টু সেল্ফ প্রোপেল্ড হাউইটজার।

সম্মিলিতভাবে হিসেব করলে ১২বিলিয়ন ডলারে কেনা হয়ে যায়, ৩০টি জে১০ ফাইটার জেট, ৪০০টি ভিটি৫ ট্যাংক , ৩০০টি এ১০০ মাল্টিপল রকেট সিস্টেম , ২০০টি এসএইচ টু সেল্ফ প্রোপেল্ড হাউইটজার, তিন রেজিমেন্ট / ৯৮ টি লন্সার সহ এইচকিউ নাইন-বি এয়ার ডিফেন্স সিস্টেম ও ৭০টি এসওয়াই৪০০ ব্যালিস্টিক মিশাইল সিস্টেম।

এক এস আলম গ্রুপ ১৮ বিলিয়ন ডলার কমপক্ষে পাচার করলো ১৬টি বছরে।

৫০০ বিলিয়ন ডলার ইকোনমির, ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ। দেশটার মানচিত্রের অখন্ডতা রক্ষা তাগদায় ও ভারত- মিয়ানমারের কাউন্টারে শক্ত ভিত্তি গড়ে তুলতে, ১২ বিলিয়ন ডলার খরচে এ সামরিক ব্যয়টির অতি জরুরী প্রয়োজন ছিল এবং আছে। এ ব্যয়টুকু করা হয়, এক রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কিংবা লুটপাট হয়ে যায় এক এস আলমের কমপক্ষে দেড় গুন ( ১৮ বিকিয়ন ডলার) অর্থ লুটপাট -পাচারে!