মোহাইমিন পাটোয়ারী কখনও কি গভীরভাবে ভেবে দেখেছেন, সুদি এনজিওগুলো মাত্র কয়েক বছরের ব্যবধানে সমাজ থেকে কী পরিমাণ বিপুল অঙ্কের অর্থ নিজেদের করে নিচ্ছে?
একটু হিসাব করলেই বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়।
প্রথম হিসাব: ১০০ কোটি টাকার উদাহরণ
ধরে নেওয়া যাক, সুদি এনজিওগুলো সম্মিলিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১২% বার্ষিক সরল সুদে মোট ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করল।
এখন প্রশ্ন হলো, এই ১০০ কোটি টাকা সুদের হিসাবে দ্বিগুণ হয়ে ২০০ কোটি টাকায় পরিণত হতে কত সময় লাগবে?
উত্তর: সরল সুদের হিসাব অনুযায়ী, এর জন্য সময় লাগবে মাত্র ৮ বছর ৪ মাস!
দ্বিতীয় হিসাব: ৯০০ হাজার কোটি টাকার বিশাল চিত্র
এবার আরও একটি বড় পরিসরের উদাহরণ দেখা যাক। ধরে নেওয়া যাক, দেশের সমস্ত এনজিও মিলে সমাজে মোট ৯০০ হাজার কোটি টাকা ১২% বার্ষিক সুদে ঋণ হিসেবে ছড়িয়ে দিয়েছে।
এই বিশাল পরিমাণ অর্থ মাত্র ৮ বছর ৪ মাসে সুদের হিসাবে দ্বিগুণ হয়ে দাঁড়াবে ১৮০০ হাজার কোটি টাকায়!
আর যদি চক্রবৃদ্ধি সুদের (Compound Interest) হিসাব করা হয়, তবে এই অর্থ দ্বিগুণ হতে সময় লাগবে আরও কম—মাত্র ৬ বছর ১ মাস ১২ দিন।
অর্থাৎ সুদি এনজিও গুলো যে হাজার হাজার হাজার কোটি টাকা ঋণ দেয় ১২% সুদে, তা দ্বিগুন হতে সময় লাগে মাএ ৮ বছর ৪ মাস।
একটি সমাজ কে ধ্বংস করার জন্য কেবল সুদি এনজিও গুলোই যথেষ্ট।
اَلَّذِيْنَ يَأْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِيْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ ۗ ذٰلِكَ بِاَ نَّهُمْ قَا لُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَاَ حَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا ۗ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَا نْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ ۗ وَاَ مْرُهٗۤ اِلَى اللّٰهِ ۗ وَمَنْ عَا دَ فَاُ ولٰٓئِكَ اَصْحٰبُ النَّا رِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
সুদের ব্যাপারে ইসলামের অবস্থান.....
“যারা সুদ খায়, তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুঁশ করে দেয়, এ শাস্তি এজন্য যে, তারা বলে, ‘ক্রয়-বিক্রয় সুদের মতই’, অথচ ব্যবসাকে মহান আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন।
সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশবাণী পৌঁছল এবং সে বিরত হলো, পূর্বে যা সুদের আদান-প্রদান হয়ে গেছে, তা তারই, তার মীমাংসা মহান আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে।”
— সূরা আল বাকারা : আয়াত : ২৭৫
লেখা সংগ্রহ