■■ হাদীছ শরীফ - এ বর্ণিত ওয়াকিয়া।
কুষ্ঠরোগী, অন্ধ এবং টেকোর কাহিনী!!!
■■ বনী ইসরাঈলের মাঝে তিনজন ব্যক্তি ছিল যথাক্রমে কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। মহান আল্লাহ পাক তিনি তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন হযরত ফেরেশতা আলাইহিসসালাম উনাকে পাঠালেন।
■■ অতঃপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম কুষ্ঠরোগীর কাছে এসে বললেনঃ -----"তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি?"
■▪সে বললঃ "সুন্দর রং ও সুন্দর চামড়া। কেননা মানুষ আমাকে ঘৃণা করে!"
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম তার শরীরে হাত বুলালেন। এতে তার রোগ দূর হল এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হল।
■■ অতঃপর তিনি প্রশ্ন করলেনঃ "তোমার নিকট কোন্ সম্পদ সবচেয়ে বেশী পছন্দনীয়?"
■▪সে বললঃ "উট অথবা গরু!"
■■ এরপর কুষ্ঠরোগীকে দশ মাসের গর্ভবতী একটি উটনী দেয়া হ’ল। ফেরেশতা বললেনঃ " মহান আল্লাহ পাত তিনি এতে তোমায় বরকত দিন।"
■■ তারপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেনঃ "তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি?"
■▪সে বললঃ "সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি! লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে!"
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম তার মাথায় হাত বুলালেন। এতে তার টাক ভাল হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হ’ল।
■■ এরপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম বললেনঃ "কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয়?"
■▪সে বললঃ "গরু!"
■■ তখন তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হল। হযরত ফেরেশতা আলাইহিসসালাম বললেনঃ " মহান আল্লাহ পা তিনি এতে তোমাকে বরকত দিন।"
■■ তারপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেনঃ "তোমার অধিক পছন্দের জিনিস কোনটি?"
■▪সে বললঃ "মহান আল্লাহ পাক তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। আমি যাতে মানুষকে দেখতে পারি!'
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম তিনি তার চোখ স্পর্শ করলেন। এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন।
■■এরপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম প্রশ্ন করলেনঃ "কোন মাল তোমার নিকট অধিক প্রিয়?"
■▪সে বললঃ "ছাগল!"
●● তাকে তখন এমন ছাগী দেয়া হল, যা অধিকসংখ্যক বাচ্চা দেয়।
■■▪কয়েকবছর পর তাদের উট, গাভী ও ছাগলের বাচ্চা হল। ফলে একজনের উটে ময়দান ভরে গেল! অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল!
■■ তারপর একদিন হযরত ফেরেশতা আলাইহিসসালাম কুষ্ঠরোগীর কাছে তাঁর প্রথম রূপ ধারণ করে এসে বললেনঃ "আমি একজন মিসকীন। সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কেউ নেই, যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি, তারপর তোমার সহায়তায়। যে মহান আল্লাহ পাক তিনি তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সেই মহান আল্লাহ পাক উনার নামে তোমার নিকট আমি একটা উট চাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি!'
■▪সে বললঃ "আমার উটে অনেকের ভাগ রয়েছে। অর্থাৎ দান করা সম্ভব নয়!
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম বললেনঃ "তোমাকে বোধ হয় আমি চিনি! তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করত না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর মহান আল্লাহ পাক তিনি তোমাকে সম্পদ দিয়েছেন!"
■▪সে বললঃ "এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি!"
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম বললেনঃ "তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে তোমাকে যেন মহান আল্লাহ পাক তিনি আগের মতো করে দেন...!"
■■ এরপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম টেকো ব্যক্তির কাছে তাঁর প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটির কাছে যেভাবে বলেছিলেন সেভাবে সাহায্য চাইলেন।
■▪সেও একই উত্তর দিল! যেমনটা কুষ্ঠরোগী বলেছিল!
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম একেও বললেনঃ "তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাক, তাহলে মহান আল্লাহ পাক তিনি যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন!"
■■ এরপর হযরত ফেরেশতা আলাইহিসসালাম অন্ধ ব্যক্তির কাছে তাঁর আগের রূপ ধারণ করে এসে বললেনঃ "আমি একজন মিসকীন মুসাফির। আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোন উপায় নেই, তারপর তোমার সহায়তা। সেই মহান আল্লাহ পাক উনার নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারব!"
■▪লোকটি বললঃ "আমি অন্ধ ছিলাম। মহান আল্লাহ পাক তিনি আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, মহান আল্লাহ পাক তিনিই আমাকে ধনী করেছেন। কাজেই মহান আল্লাহ পাক উনার নামে তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। মহান আল্লাহ পাক উনার শপথ! মহান আল্লাহ পাক উনার ওয়াস্তে আজ তুমি যা কিছু নেবে, তার জন্য আমি তোমার নিকট কোনো প্রশংসাও দাবি করব না!"
■■ হযরত ফেরেশতা আলাইহিসসালাম বললেনঃ "তোমার সম্পদ তোমার কাছেই থাকুক। তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দু’জন সাথী কুষ্ঠরোগী ও টেকোর প্রতি অসন্তুষ্ট হয়েছেন!"
[বুখারী শরীফ: ৩৪৬৪ ‘নবী আলাইহিমুস সালাম উনাদের কাহিনী’ অনুচ্ছেদ:৫১; মুসলিম শরীফ: ২৯৬৪, মিশকাত শরীফঃ ১৮৭৮ ‘যাকাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৫]
■●■ শিক্ষাঃ
সর্বদা মহান আল্লাহ পাক উনার নি'আমতের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। মহান আল্লাহ পাক উনার দেয়া সম্পদ থেকে মহান আল্লাহ পাক উনার পথে ব্যায়ে কার্পণ্য করা উচিৎ নয়। গরীব দুঃখীকে ফাঁকি দিতে মিথ্যার আশ্রয় নেয়া জঘণ্য এক খারাপ কাজ!!
* মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সঠিক এবং পরিপূর্ণ ভাবে জানার, বুঝার ও মেনে চলার তাওফীক দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা, কবুল এবং হিফাযত করুন(আ-মীন)।।