বিশিষ্ট তাবেয়ী হযরত মাসরূক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,

وَالَّذِىْ نَـفْسِىْ بِيَدِهٖ لَـقَدْ رَاَيْتُ مَشْيَخَةَ اَصْحَابِ سَيِّدِنَا مَوْلـٰـنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْاَكَابِرَ يَسْاَلُوْنَـهَا عَنِ الْفَرَائِضِ

অর্থ: “মহান আল্লাহ পাক উনার ক্বসম, যাঁর কুদরতী হাত মুবারক-এ আমার প্রাণ মুবারক! অবশ্যই আমি বড় বড় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে দেখেছি, উনারা মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনাকে ইল্মে ফারায়েয সম্পর্কে জিজ্ঞাসা করেছেন (এবং এ বিষয়ে সঠিক ইলিম মুবারক অর্জন করেছেন)।” সুবহানাল্লাহ! (মুছান্নাফে আব্দুর রাজ্জাক্ব ৬/২৩৯, আল মু’জামুল কাবীর লিত ত্ববারনী ২৩/১৮১, ত্ববাকাতে ইবনে সা‘দ ইত্যাদি)

সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার এবং ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অর্থাৎ উনাদের থেকে শুরু করে সমস্ত বড় বড় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার থেকে বিভিন্ন বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র তা’লীম মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! এরূপ অনেক বর্ণনা কিতাবাদিতে রয়েছেন। সুবহানাল্লাহ!