সর্বজনমান্য ও নির্ভরযোগ্য বহু ইমাম-মুজতাহিদ এবং আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক উনাকে ‘ঈদ, ঈদে আকবর ও ঈদে আ’যম’ হিসেবে গ্রহণ করার দলীল:

(৪) বিশিষ্ট সূফী, বুযূর্গ, ওলীআল্লাহ আল্লামা হযরত ইমাম আবূ আব্দুল্লাহ মুহম্মদ ইবনে ইবরাহীম ইবনে আবূ বকর আব্দুল্লাহ ইবনে মালেক ইবনে ইবরাহীম ইবনে ইয়াহ্ইয়া ইবনে আব্বাদ রুনদী মালিকী রহমতুল্লাহি আলাইহি (পবিত্র বিলাদত শরীফ ৭৩৩ হিজরী শরীফ : পবিত্র বিছাল শরীফ ৭৯২ হিজরী শরীফ) তিনি বলেন,

وَاَمَّا الْمَوْلِدُ فَالَّذِىْ يَظْهَرُ لِىْ اَنَّهٗ عِيْدٌ مِّنْ اَعْيَادِ الْمُسْلِمِيْنَ وَمَوْسِمٌ مِّنْ مَّوَاسِمِهِمْ

অর্থ: “আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের সময় মুবারক- যা আমার নিকট প্রকাশ হয়েছেন, নিশ্চয়ই তা সম্মানিত মুসলমান উনাদের ঈদসমূহের মধ্য থেকে একটি সম্মানিত ঈদ মুবারক এবং উৎসবসমূহের মধ্য থেকে একটি বিশেষ উৎসব মুবারক।” সুবহানাল্লাহ! (আর রসায়িলুল কুবরা, মাওয়াহিবুল জালীল শারহু মুখতাছারিল খলীল ২/৪০৭)