মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার প্রকৃত পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬ (২৯)
(২য় দলীল)
আল্লামা হযরত ইমাম হাফিয ইবনে খুযাইমাহ্ আল ফারিসী রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
আল্লামা হযরত ইমাম হাফিয মুযাফ্ফর ইবনে হুসাইন ইবনে যায়েদ ইবনে আলী ইবনে খুযাইমাহ্ আল ফারিসী রহমতুল্লাহি আলাইহি (যিনি ৩৩৮ হিজরী শরীফ পর্যন্ত জিবীত ছিলেন) তিনি উনার রচিত ‘আল মূজায ফিন নাসিখি ওয়াল মানসূখ’ কিতাবের শুরুতে বলেন”
اَلْحَمْدُ لِلّٰهِ وَسَلَامٌ عَلٰى عِبَادِهِ الَّذِيْنَ اصْطَفٰى وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى النَّبِىِّ الْمُصْطَفٰى وَبَعْدُ فَهٰذَا كِتَابٌ جَمَعْتُ فِيْهِ جَمِيْعَ مَا فِى الْقُرْاٰنِ مِنَ الْاٰيَاتِ النَّاسِخَةِ وَالْمَنْسُوْخَةِ مُوْجَزَةً عَلٰى حَسَبِ اٰيَاتِ الْقُرْاٰنِ اَلْفٌ اٰيَةُ اَمْرٍ وَاَلْفٌ اٰيَةُ نَهْىٍ وَاَلْفٌ اٰيَةُ وَعْدٍ وَاَلْفٌ اٰيَةُ وَعِيْدٍ وَاَلْفٌ عِبَرٌ وَاَمْثَالٌ وَاَلْفٌ قِصَصٌ وَاَخْبَارٌ وَخَمْسُمِائَةٍ حَلَالٌ وَحَرَامٌ وَمِائَةٌ دُعَاءٌ وَتَسْبِيْحٌ وَسِتٌّ وَّسِتُّوْنَ اٰيَةً مَنْسُوْخَةٌ اَلْجُمْلَةُ سِتَّةُ اٰلَافٍ وَّسِتُّمِائَةٍ وَّسِتٌّ وَّسِتُّوْنَ اٰيَةً
“সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য। শান্তি বর্ষিত হোক মহান আল্লাহ পাক উনার সেই সকল বান্দা উনাদের প্রতি, তিনি যাঁদেরকে মনোনীত করেছেন। আর মহাসম্মানিত ছলাত ও সালাম মুবারক বর্ষিত হোক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি। অতঃপর— এটি এমন একটি কিতাব, যাতে আমি মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার সকল শারেহ্ ও মাশরূহ্ (নাসিখ ও মানসূখ) পবিত্র আয়াত শরীফসমূহ সংক্ষিপ্তভাবে একত্র করেছি এবং তা মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের ক্রমানুসারে বিন্যস্ত করেছি। এতে রয়েছেন— ১০০০ পবিত্র আয়াত শরীফ আদেশ (أمر) সম্পর্কিত, ১০০০ পবিত্র আয়াত শরীফ নিষেধ (نهي) সম্পর্কিত, ১০০০ পবিত্র আয়াত শরীফ সুসংবাদ বা প্রতিশ্রম্নতি (وعد) সম্পর্কিত, ১০০০ পবিত্র আয়াত শরীফ শাস্তির সতর্কতা (وعيد) সম্পর্কিত, ১০০০ পবিত্র আয়াত শরীফ উপদেশ ও দৃষ্টান্ত সম্পর্কিত, ১০০০ পবিত্র আয়াত শরীফ ঘটনাবলী ও সংবাদ সম্পর্কিত, ৫০০ পবিত্র আয়াত শরীফ হালাল ও হারামের হুকুম সম্পর্কিত, ১০০ পবিত্র আয়াত শরীফ দোআ ও তাসবীহ্ সম্পর্কিত এবং ৬৬ পবিত্র আয়াত শরীফ মাশরূহ্ (মানসূখ) সম্পর্কিত। সর্বমোট পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬৬৬৬।” (আল মূজায ফিন নাসিখি ওয়াল মানসূখ ১নং পৃষ্ঠা)