সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার ‘আযীমুশ শান নিসবতে ‘আযীম শরীফ (২৪)
আল্লামা হযরত ইমাম আবুল হাসান আলী ইবনে আবুল কারাম মুহম্মদ ইবনে মুহম্মদ ইবনে আব্দুল কারীম ইবনে আব্দুল ওয়াহিদ আশ শাইবানী আল জায্রী ইয্যুদ্দীন ইবনে আছীর রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ : ৬৩০ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘উস্দুল গ্ববাহ্ ফী মা’রিফাতিছ ছাহাবাহ্’ উনার মধ্যে উল্লেখ করেন,
عقد عليها حضرت خالد بن سعيد بن العاص بن أميَّة رضى الله تعالى عنه وأمهرها النجاشي رحمة الله عليه عن رسول الله صلّى الله عليه وسلّم أربعمائة دينار وأولم عليها سيدنا حضرت ذو النورين عليه السلام (سيدنا حضرت عُثْمان عليه السلام) لحما
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ্ ‘আশার আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আক্বদ মুবারক উনার বিষয়টি ফায়ছালা করেন হযরত খালিদ ইবনে সা‘ঈদ ইবনে ‘আছ ইবনে উমাইয়্যাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে উনার সম্মানিত খিদমত মুবারক—এ ৪০০ দীনার সম্মানিত মোহরানা মুবারক হাদিয়া মুবারক পেশ করেন বাদশাহ্ হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি। আর সম্মানিত ওলীমাহ্ মুবারক উনার ব্যবস্থা করেন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি।” সুবহানাল্লাহ! (উস্দুল গ্ববাহ্ ৭/১১৬)