2 گھنٹے

ইরান-যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের মুখোমুখি বসাতে চায় কাতার।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের বৈঠকে বসানোর উদ্যোগ নিয়েছে কাতার।

তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়িকে এক টেবিলে আনার পরিকল্পনা করছে দোহা। তাঁর মতে, এই বৈঠক চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করতে পারে।

এদিকে, গত শনিবার এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইব্রাহিম কালিনের ভাষ্য অনুযায়ী, এরদোয়ান সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে পুরো অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক।