মহাসম্মানিত ও মহাপবিত্র ওলীমা মুবারক

সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন সমস্ত কুরাইশ সম্প্রদায় উনাদের সাইয়্যিদ। তিনি তো জিন-ইনসানকে খাওয়াতেনই; শুধু তাই নয়, বরং বন্যপশু-পাখিদেরকেও তিনি খাদ্য খাওয়াতেন। সুবহানাল্লাহ! তাই তিনি সকলের মাঝে ‘মুত্ব‘ইমুল ইন্সি ওয়াল ওয়াহ্শি ওয়াত ত্বইর’ অর্থাৎ মানুষ, বন্য পশু ও পাখিদেরকে খাদ্যদানকারী এই মহাসম্মানিত ও মহাপবিত্র লক্বব মুবারক-এ পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ! তাহলে তিনি উনার সবচেয়ে প্রিয় মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আযীমুশ শান নিসবতে আযীম শরীফ উনার ওলীমা মুবারক-এ কত বিশাল বড় অনুষ্ঠান মুবারক করেছেন, কত বেমেছালভাবে আয়োজন মুবারক করেছেন এবং জিন-ইনসান ও পশু-পাখিকে কি পরিমাণ মেহমানদারী মুবারক করেছেন, খাদ্য খায়িয়েছেন, তা সকলের চিন্তা ও কল্পনার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ! তবে কিতাবের এক বর্ণনায় দেখা যায় যে, তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ওলীমা মুবারক উপলক্ষে একশত উট, একশত গরু, একশত বকরি জবাই করে প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করেছেন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ ও তৎসংলগ্ন এলাকার সবাইকে দাওয়াত করে মেহমানদারী মুবারক করেছেন। এই মহাসম্মানিত ও মহাপবিত্র মেহমানদারী মুবারক চারদিন পর্যন্ত চলেছে। সুবহানাল্লাহ!