নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার আযীমুশ শান মহাসম্মানিত মহাপবিত্র নিসবতে আযীম শরীফ (১০)
হযরত ওয়ারাক্বা ইবনে নাওফিল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার নিকট গমন:
فَلَمَّا رَأَتْ خَدِيجَةُ أَنَّ تِجَارَتَهَا قَدْ رَبِحَتْ أَضْعَفَتْ لَهُ مَا سَمَّتْ وَكَانَتْ قَدْ ذَكَرَتْ لِوَرَقَةَ بْنِ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ الْعُزَّى وَكَانَ ابْنَ عَمِّهَا وَكَانَ نَصْرَانِيًّا قَدْ تَتَبَّعَ الْكُتُبَ وَعَلِمَ مِنْ عِلْمِ النَّاسِ مَا ذَكَرَ لَهَا غُلَامُهَا مَيْسَرَةُ مِنْ قَوْلِ الرَّاهِبِ وَمَا كَانَ يَرَى مِنْهُ إِذْ كَانَ الْمَلَكَانِ يُظَلَّانِهِ فَقَالَ وَرَقَةُ يَا خَدِيجَةُ إِنَّ مُحَمَّدًا لَنَبِيُّ هَذِهِ الْأُمَّةِ وَقَدْ عَرَفْتُ أَنَّهُ كَائِنٌ لِهَذِهِ الْأُمَّةِ نَبِيٌّ يُنْتَظَرُ هَذَا زَمَانُهُ
“মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি যখন দেখলেন যে, উনার ব্যবসা—বাণিজ্যে অসাধারণ লাভ হয়েছে, তখন তিনি লভ্যাংশের পূর্বে নির্ধারিত পরিমাণের দ্বিগুণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দিলেন। এরপর তিনি উনার সম্মানিত চাচাতো ভাই হযরত ওয়ারাক্বা ইবনে নওফিল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার নিকট এই ঘটনার কথা উল্লেখ করলেন। হযরত ওয়ারাক্বা ইবনে নওফিল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি ছিলেন নাছারাহ্ (খ্রিস্টান) ধর্মে বিশ্বাসী, তবুও তিনি পবিত্র তাওরাত শরীফ, ইনজীল শরীফসহ পূর্ববতী সব আসমানী কিতাব মুবারক অধ্যয়ন করেছিলেন এবং অতীতের সমস্ত হযরত নবী—রসূল আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে জ্ঞাত ছিলেন। মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার গোলাম, খাদিম হযরত মইসারাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি উনাকে যেই বিষয়গুলি বলেছেন, সেই বিষয়গুলি তিনি হযরত ওয়ারাক্বা ইবনে নওফিল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে জানালেন। যেমন— সেই রাহিব (পাদ্রী হযরত নাসতূরা রহমতুল্লাহি আলাইহি) উনার বক্তব্য এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে দুইজন হযরত ফেরেশতা আলাইহিমাস সালাম উনারা ছায়া দেওয়া— এইসব মহাসম্মানিত ই’জায শরীফ (মু’জিযা শরীফ) উনাদের বর্ণনা। তখন হযরত ওয়ারাক্বা ইবনে নওফিল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বললেন, ‘হে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম! নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন এই উম্মতের মহাসম্মানিত মহাপবিত্র নবী—রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি জানি— এই জাতির জন্য একজন মহাসম্মানিত মহাপবিত্র নবী—রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেরিত হবেন। আর এই সময়টাই হচ্ছেন উনার তাশরীফ মুবারক নেয়ার সময়।” (সুবুলুল হুদা ওয়ার রশাদ)