নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার আযীমুশ শান মহাসম্মানিত মহাপবিত্র নিসবতে আযীম শরীফ (৯)

অপর বর্ণনায় এসেছেন,
فَلَمَّا صَعِدَتْ فَوْقَ الْبَيْتِ فَإِذَا هِيَ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَقْبَلَ عَلَى نَاقَةٍ لَهَا عَلَى رَأْسِهِ قُبَّةٌ مِنْ يَاقُوتٍ أَحْمَرَ وَعَنْ يَمِينِهِ مَلَكٌ شَاهِرٌ سَيْفًا وَعَنْ يَسَارِهِ مَلَكٌ شَاهِرٌ سَيْفًا وَفَوْقَهُ غَمَامَةٌ تَسِيرُ مَعَهُ تُظَلِّلُهُ وَإِذَا الطُّيُورُ حَوْلَهُ يُحِفُّونَهُ بِأَجْنِحَتِهِمْ وَيَرُوحُونَهُ فَنَظَرَتْ خَدِيجَةُ وَلَمْ تَعْلَمْ أَنَّهُ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ اللَّهُمَّ إِلَيَّ وَإِلَى دَارِي حَتَّى أَقْبَلَ نَحْوَ دَارِهَا فَوَثَبَتْ مِنَ السَّرِيرِ مُسْرِعَةً إِلَى الْبَابِ فَإِذَا هُوَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَزَلَ عَنْ نَاقَتِهِ وَأَنَاخَهَا
“অতঃপর যখন তিনি (একদিন উনার) বাড়ি মুবারক উনার (ছাদের) উপর উঠলেন, তখন হঠাৎ তিনি দেখলেন— নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ মুবারক নিচ্ছেন। তিনি উনার এমন একটি উটনীর পিঠে আরোহণ মুবারক করে অগ্রসর হয়ে তাশরীফ মুবারক আনছেন, যার মাথার উপরে একটি লাল ইয়াকূতের গম্বুজ। উনার ডান পাশে একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি উন্মুক্ত তরবারি হাতে এবং বাম পাশেও একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি উন্মুক্ত তরবারি হাতে। আর উনার উপর একখণ্ড মেঘ। মেঘ খণ্ডটি তিনি যেদিকে যাচ্ছেন, সেদিকেই উনাকে ছায়া প্রদান করছে। আবার হঠাৎ হঠাৎ দেখা গেল, উনার চারপাশে অসংখ্য পাখি ডানা মেলে উনাকে ঘিরে রয়েছে এবং ডানা নাড়িয়ে বাতাস করছে। মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি এই দৃশ্য দেখে বিস্মিত হলেন, কিন্তু তখনও জানতেন না যে, তিনিই হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। তাই, মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি বললেন—
اللَّهُمَّ إِلَيَّ وَإِلَى دَارِي
‘আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! উনাকে আমার দিকে এবং আমার বাড়ি মুবারক উনার দিকে নিয়ে আসুন।’
কিছুক্ষণের মধ্যেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার বাড়ি মুবারক উনার দিকেই রওয়ানা মুবারক হলেন। তখন তিনি দ্রুত শয্যা থেকে উঠে দরজার দিকে গেলেন। হঠাৎ দেখলেন, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। তিনি উনার উটনী মুবারককে বসিয়ে অবতরণ মুবারক করছেন।” সুবহানাল্লাহ! (শারফুল মুস্ত্বফা)
মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উপলব্ধি করতে পারলেন, বুঝতে পারলেন যে, এখানে একটা বিশেষ কোনো বিষয় রয়েছেন। সুবহানাল্লাহ!