নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার আযীমুশ শান মহাসম্মানিত মহাপবিত্র নিসবতে আযীম শরীফ (৮)
মহাসম্মানিত মহাপবিত্র নিসবতে আযীম শরীফ উনার পূর্বাভাস মুবারক:
ঠিক এর মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার একটি ঘটনা মুবারক সংঘটিত হয়েছিলেন। মহিলাদের একটি মজলিসে উনাকে দাওয়াত দেয়া হয়েছিলো। সেখানে তিনি মুবারক নিয়েছিলেন। সেখানে হঠাৎ একটা লোক মজলিসের বাইরে দূর থেকে ঘোষণা দিতে থাকলো—
يَا مَعْشَرَ نِسَاءِ قُرَيْشٍ إِنَّهُ سَيَكُونُ فِي بَلَدِكُنَّ نَبِيٌّ يُقَالُ لَهُ سيدنا مولانا أَحْمَدُ صلى الله عليه وسلم يُبْعَثُ بِرِسَالَةِ اللَّهِ فَأَيَّمَا امْرَأَةٍ اسْتَطَاعَتْ أَنْ تَكُونَ لَهُ زَوْجًا فَلْتَفْعَلْ فَحَصَبَتْهُ النِّسَاءُ وَقَبَّحْنَهُ وَأَغْلَظْنَ لَهُ وَأَغْضَتْ سيدتنا حضرت خَدِيجَةُ عليها السلام عَلَى قَوْلِهِ وَلَمْ تُعْرِضْ لَهُ فِيمَا عَرَضَ فِيهِ النِّسَاءُ وَوَقَعَ ذٰلِكَ فِي نَفْسِهَا
‘হে কুরাইশ মহিলারা! আপনারা জেনে রাখুন, অতিশীঘ্রই আপনাদের দেশে একজন মহাসম্মানিত মহাপবিত্র নবী—রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রকাশ হবেন। উনাকে ‘সাইয়্যিদুনা মাওলানা আহমাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা হবে। তিনি মহান আল্লাহ পাক পক্ষ থেকে মহাসম্মানিত রিসালাত মুবারকসহ প্রেরিত হবেন। আপনাদের কারো পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আপনারা উনার মহাসম্মানিত মহাপবিত্র যাওজাতুম মুকাররমাহ্ (আহলিয়াহ্) হওয়ার জন্য কোশেশ করুন। আপনারা কামিয়াবী হাছিল করবেন। সুবহানাল্লাহ! এটা যখন সেই ব্যক্তি বললো, তখন অন্যান্য মহিলারা উত্তেজিত হয়ে লোকটাকে পাগল মনে করে কিছু ইট—পাটকেল নিক্ষেপ করলো, তার প্রতি ঘৃণা প্রকাশ করলো এবং তাকে উদ্দেশ্য করে অনেক কঠোর কথা বললো। কিন্তু মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি শুনলেন, ফিকির করলেন। তিনি ঐ লোকটিকে উপেক্ষা করলেন না এবং তার ব্যাপারে অন্যান্য মহিলারা যা প্রদর্শন করেছে তিনি তা করেননি। এই ঘটনাটি উনার অন্তর মুবারক—এ গভীর প্রভাব ফেললো।’
এই সমস্ত অনেক ঘটনা ঘটে গেলো। আর এই দিকে ব্যবসা শেষে এসে হযরত মাইসারাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে যা সংঘটিত হয়েছেন, সবকিছু খুলে বললেন। তিনি এই বিষয়টিও সরাসরি বললেন যে, অমুক একজন পাদ্রী হযরত নসতূরা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তিনি হচ্ছেন আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! তবে, মহাসম্মানিত নুবুওওয়াত এবং রিসালাত মুবারক উনার বিষয়টি প্রকাশ হতে এখনো কিছু সময় বাকী আছে। এটা শুনে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি অত্যন্ত চিন্তিত হলেন। এই হিসেবে যেহেতু উনার নিকট বিভিন্ন দিক থেকে নিসবতে আযীম শরীফ উনার প্রস্তাব আসতেছিলো।
ব্যবসা থেকে যেদিন প্রত্যাবর্তন করলেন, সেদিন দুপুর বেলার কথা। মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বাড়িটা ছিলো দোতলা। অনেক বড় বাড়ি ছিলো। তিনি দোতলায় দাঁড়িয়ে ছিলেন।
فَرَأَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ وَهُوَ رَاكِبٌ عَلَى بَعِيرِهِ وَمَلَكَانِ يُظَلِّلَانِ عَلَيْهِ
‘এমতাবস্থায় তিনি দেখতে পেলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন উটের উপর আরোহণ করে মহাসম্মানিত মক্কা শরীফ উনার মধ্যে প্রবেশ করছেন, তখন বিশেষ দুইজন হযরত ফেরেশতা আলাইহিমাস সালাম উনারা উনাকে ছায়া মুবারক দিচ্ছেন।’ সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ)