নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার আযীমুশ শান মহাসম্মানিত মহাপবিত্র নিসবতে আযীম শরীফ (৭)
এরপর সেই পাদ্রী হযরত নসতূরা রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মাইসারাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার কাছে অনেক কিছু বলে তিনি বললেন, আপনি লক্ষণ দেখবেন। আপনি বুঝতে পারবেন। সেটাই হযরত মাইসারাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেছেন, যেকোনো জায়গায় ব্যবসা করতে গেলে, মাল মনে হচ্ছে সস্তায় পাওয়া যাচ্ছে এবং বেশি দামে বিক্রি করা সহজ হচ্ছে। অনেক লাভ হচ্ছে। এবং তিনি লক্ষ্য করলেন, খাদ্য খেতে গেলে অনেক বরকত। অল্প খাদ্য দিয়েই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। হযরত মাইসারাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি আরো লক্ষ্য করলেন— যত প্রখর রৌদ্রই হোক না কেন, এই রৌদ্রের আলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক—এ (জিসিম বা শরীর মুবারক—এ) পড়ে না। সুবহানাল্লাহ! তিনি লক্ষ্য করলেন,
ملكين يظلان رسول الله صلى الله عليه وسلم من الشمس
“দুইজন হযরত ফেরেশতা আলাইহিমাস সালাম উনারা ছায়া দিয়ে যাচ্ছেন, যাতে সূর্যের আলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর না পড়ে।” সুবহানাল্লাহ!
এরূপ অসংখ্য ঘটনা সংঘটিত হলো। ব্যবসা করে অনেক লাভ হলো। সুবহানাল্লাহ! (মাওয়িযাতুম মিন হযরত সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম, তারীখুল উমাম ওয়াল মুল্ক, সীরাত ও তরীখগ্রন্থসমূহ)