3 ঘন্টা

সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মান ফযিলত মুবারক।
-------------------------------------
উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম
বা নাম মুবারক হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত শায়বাহ্ আর একটি বিষয় হচ্ছেন ,
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।

উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম
বা নাম মুবারক হচ্ছেন,
সাইয়্যিদুনা হযরত শায়বাহ্ আলাইহিস সালাম। তিনি সকলের মাঝে সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম হিসেবে পরিচিত ছিলেন।
তিনি যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দাদাজান
সেই জন্য উনাকে জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয়।

তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার প্রায় ৮৭ বছর পূর্বে ২০শে রবীউল আউওয়াল শরীফ। ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ।
সুবহানাল্লাহ।

সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
আযওয়াজুম মুত্বহহারাত অর্থাৎ উনার সম্মানিতা আহালিয়া উনারা ছিলেন সর্বোমোট ৬ জন। আর উনার আওলাদ ছিলেন, ১৩ জন ছেলে, ৬ জন মেয়ে।
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচা উনারা ছিলেন ১২ জন। উনার আব্বাজানকে দিয়ে ১৩ জন। আর উনার সম্মানিতা ফুফু ছিলেন ৬ জন। সুবহানাল্লাহ।

এরপর তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বয়স মুবারক যখন ৮ বছর ২ মাস ১০ দিন।
তখন ২২শে জুমাদাল ঊলা শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফে মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন।
তিনি দুনিয়ার যমিনে অবস্থান মুবারক করেন, ৯৫ বছর ২ মাস ২ দিন।
-----------------------------------------

উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক বেমেছাল।
তিনি ছিলেন
পৃথীবির বুকে সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব মুবারক।
সমগ্র আরব ও সম্মানিত কুরাঈশ উনাদের সকলের সাইয়্যিদ ছিলেন তিনি।

তিনি একমাত্র সেই সুমহান ব্যক্তিত্ব মুবারক যিনি প্রায় সাড়ে ৬১ বছর নূরে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজের মাঝে ধারন করেছেন। এরপরে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নুরুত তাসরীফ মুবারক নেয়ার পর থেকে ৮ বছর
২ মাস ১০ দিন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ।

আবার তিনিই উম্মী বা'দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনাকে এনেছিলেন।
যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশের পূর্ব থেকে বিছালী শান মুবারক প্রকাশের পরেও মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমতের আনজাম দিয়েছেন।
আবার উনার নির্দেশ মুবারকে খাজা আবু তালিব তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৪২ বছর খিদমত মুবারক উনার আনজাম দিয়েছেন। সুবহানাল্লাহ।

এবং তিনি ছিলেন মুছতাযাবুত দাওয়াত। অর্থাৎ উনার দোয়া মুবারক নিশ্চিতভাবে মহান আল্লাহ পাক তিনি কবুল করতেন।
যার জন্য দেখা যেত,
কুরাঈশরা যখনই কোন দুর্ভিক্ষে পড়তো বা যে কোনো বিপদ আপদে পড়তো তখন তারা সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাত মুবারক ধরে অত্যান্ত সম্মানের সাথে ছাবির পাহাড়ে নিয়ে যেত এবং উনার সম্মানিত উছিলা মুবারক দিয়ে তারা নিজেরাই
মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করতো। তখন মহান আল্লাহ পাক উনার সম্মানার্থে তাদের সমস্ত দুর্ভিক্ষ দূর করে দিতেন। এবং তাদেরকে প্রচুর বৃষ্টি দিতেন।

আবার উনারই সম্মানার্থে সমস্ত জ্বীন ইনশান তামাম কায়িনাত বাসী তারা ৫০০ বছর পর সম্মানিত জমজম কূপ মুবারক ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ।

আবরাহা সে অনেক সৈন্য সামন্ত এবং পৃথীবির সবচায়তে বড় বড় হাতী নিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফের দিকে রওয়ানা হয়। আবরাহা সে চেয়েছিল,
পৃথীবির সবচায়তে বড় বড় ৮টি হাতী দিয়ে সম্মানিত ক্বাবা শরীফ উনার ৪টি ভিত উনার সাথে লোহার শিকল দিয়ে বেধে ,
সজোরে টান দিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বাবা শরীফ উনাকে খুব সহজেই মাটির সাথে মিশিয়ে দিতে। নাউজুবিল্লাহ।

তখন সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া মুবারক করেছিলেন, আরজু করেছিলেন।
আবরাহা এবং তার হস্তী বাহিনী ধ্বংসের জন্য। তখন মহান
আল্লাহ পাক উনারই সম্মানার্থে আবরাহা এবং তার হস্তী বাহিনী সহ, তার দলবল সহ, তাদের সকলকে কঠিন ভাবে পরাস্ত করে নিশ্চিন্ন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি স্বয়ং নিজেই উনার আব্বাজান সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল শান মান ফাযায়িল ফযিলত খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক বর্নানা করেছেন। তিনি ইরশাদ মুবারক করেছেন যে ,

আমার সম্মানিত পিতা তিনি সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
অবশ্যয় অবশ্যয় বেমেছাল প্রফুল্লতার সাথে , অত্যন্ত খুশির সাথে ,সীমাহীন সম্মানিত শান শওকত ইতমিনান মুবারক উনার সাথে ,
প্রতিটি শহর , নগর , গ্রাম , স্থান , জনপদে শাসনকার্য পরিচালনা করেছেন।
সুবহানাল্লাহ।
কেননা উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান মুবারক হচ্ছে ,
সারা পৃথিবীর সারা কায়িনাতের সকল সর্দার , নেতৃত্বশীল ও নেতা , আমীর উমরা ,
রাজা বাদশা , সুলতান সকলের উপরে।
সুবহানাল্লাহ ।
এটা হচ্ছে জাহিরীভাবে
আর বাতিনীভাবে ওলী , কুতুব , গাউস , নবী ,রসূল আলাইহিমুস সালাম উনাদের সকলের উপরে । সুবহানাল্লাহ ।

এবং তিনি বলেন, নিশ্চয় আমার সম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তিনি হচ্ছেন ,
সীমাহিন মর্যাদা মর্তবা শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান মুবারক ও সম্মানিত কর্তৃত্ব মুবারক উনার অধিকারী ।
সুবহানাল্লাহ ।
উনার সম্মানিত ইশারা ইঙ্গিত মুবারকে ,
উনার নির্দেশ মুবারকে , পরিচালিত হয়।
উচুঁ থেকে নিচু , সম্মানিত আরশে আযীম মুবারক থেকে তাহ্তাছ ছারা পর্যন্ত, এতোদুভয়ের মাঝে সারা কায়িনাতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই । সুবহানাল্লাহ ।
উনার শান মান ফযিলত মুবারক বুঝার জন্য এতোটুকুই যথেষ্ট ।
-------------------------------------------
আজকে দিবসটির শান মান ফযিলত মুবারক বেমেছাল । তাই বান্দা বান্দী উম্মত জ্বীন ইনশান সকলের জন্য ফরয হচ্ছে আজকের দিবসটিকে যথাযথ মুহব্বতের সাথে পালন করার মাধ্যম দিয়ে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের রেযামন্দী সন্তুুষ্টি মুবারক হাছিল করা।

মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জ্বীন ইনশান আমাদের সবাইকে সেই লক্ষে কবুল করুন।আমিন।

image