3 گھنٹے

২১শে জুমাদাল ঊলা শরীফ
উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
----------------------------------------
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
উনাকে উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম বলে সম্মোধন মুবারক করতেন। অর্থাৎ তিনি উনাকে বলতেন।
উম্মী বা'দা উম্মী
আপনি আমার মায়ের পরে মা। সুবহানাল্লাহ।

সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি ছিলেন, সেই সুমহান ব্যক্তিত্বা মুবারক ।
যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আম্মাজান উনার
বিছালী শান মুবারক প্রকাশের পর থেকে, সুদির্ঘ সময়ব্যাপী প্রায় একাধারে ৪২ বছর
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়েছেন।
সুবহানাল্লাহ।

উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত
ফাত্বিমাহ আলাইহাস সালাম।

তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের ২০ বছর পূর্বে , ২৭ শে রজবুল হারাম শরীফ ইয়াওমুল জুমুয়াহ শরীফ।

তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত
জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনার আপন ভাই সাইয়্যিদুনা হযরত আসাদ ইবনে হাশিম আলাইহিস সালাম উনার সম্মানিতা মেয়ে। অর্থাৎ খাজা আবু ত্বালিব আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি
অর্থাৎ উনারা উভয়ে ছিলেন আপন চাচাতো ভাই বোন।
তিনি পিতার দিক থেকে ২য় পূরুষ আর মাতার দিক থেকে ৮ম পূরুষে যেয়ে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হয়েছেন।

এবং তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পর মহিলাদের মধ্যে সর্বপ্রথম সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেছেন।

উনার আওলাদ হচ্ছেন ৭ জন। ৪ জন আবনা অর্থাৎ ছেলে। আর ৩ জন বানাত অর্থাৎ মেয়ে। তার মধ্যে ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি একজন।
অর্থাৎ তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা আম্মাজান। সুবহানাল্লাহ।

তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন,
৬ষ্ঠ হিজরী শরীফ উনার ২১ শে জুমাদাল ঊলা শরীফ।
ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ। অর্থাৎ সোমবার শরীফে।
উনার রওযা শরীফ জান্নাতুল বাকী শরীফে অবস্থিত। সুবহানাল্লাহ।
------------------------------------

এখন উনার খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত মুবারক বেমেছাল।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই উনাকে সম্মোধন করে ইরশাদ মুবারক করেন,
হে আমার মহাসম্মানিতা মাতা আলাইহাস সালাম, মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি সম্মানিত রহমত মুবারক বর্ষন করুন। আমার মহাসম্মানিতা আম্মাজান উনার পরে আপনি ছিলেন আমার মহাসম্মানিতা মাতা।
আপনি নিজে শূন্য থেকে আমাকে পরিতৃপ্ত করতেন , আপনি নিজে ভালো কিছু না পরে আমাকে পরাতেন।
এবং নিজে ভালো কিছু না খেয়ে আমাকে খাওয়াতেন। সুবহানাল্লাহ।

এই ভাবে তিনি উনার খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত বর্ননা করতেন।
এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে অত্যন্ত মুহব্বত মুবারক করতেন।
অনেক সময় তিনি উনাকে দেখার জন্য তিনি নিজেই উনার হুজরা শরীফে তাসরীফ মুবারক নিতেন। অর্থাৎ উনার হুজরা শরীফে যেতেন।
এবং মাঝে মাঝে তিনি দুপুরে উনার হুজরা শরীফে ক্বায়লুলা মুবারক করতেন । অর্থাৎ উনার বিছানা মুবারকে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গড়াগড়ি দিতেন। সুবহানাল্লাহ।

এবং তিনি প্রায় সময় বিভিন্ন বিষয়ে উনাকে হাদিয়া মুবারক পাঠাতেন।
এতো মুহব্বত মুবারক করতেন তিনি উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে। সুবহানাল্লাহ ।
এবং উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনিও
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এতো পরিমান খিদমত মুবারক উনার আনজাম দিয়েছেন। যা উনার সন্তানদেরও দেননি। সুবহানাল্লাহ।

অর্থাৎ উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি মূলত
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার সন্তান উনাদের চাইতেও বেশি মুহব্বত মুবারক করতেন। সুবহানাল্লাহ।

একজন মমতাময়ী মা উনার সন্তানকে যেমন মুহব্বত মুবারক করেন,তিনি তার চাইতেই লক্ষকোটি গুন বেশি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত মুবারক করতেন।
সুবহানাল্লাহ ।

এ জন্য দেখা যেত তিনি যখন খাবার রান্না করতেন। এরপরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে একবার খাবার খাওয়ানোর পর,
উনার জন্য তিনি আরেক বারের খাবার রেখে দিতেন। এবং এই খাবার খাওয়ানোর জন্য তিনি বার বার তাগিত দিতেন।
এছাড়াও তিনি সার্বিক বিষয়ে অত্যন্ত মুহব্বতের সাথে দেখা শুনা করতেন। এভাবেই তিনি উনার খিদমতের আনজাম দিতেন। সুবহানাল্লাহ।

মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
মুমিনদের কাছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনারা তাদের জান থেকেও বেশি প্রিয়।
অর্থাৎ উনাদেরকে জান থেকেও বেশি মুহব্বত মুবারক করতে হবে।
অন্যথায় কখনো ঈমানদার হওয়া যাবেনা।
এই সম্মানিত আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক হচ্ছেন উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি এবং
খাজা আবু তালিব আলাইহিস সালাম তিনি।
সুবহানাল্লাহ।

অর্থাৎ উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজের জান থেকেও বেশি মুহব্বত মুবারক করতেন। সুবহানাল্লাহ।

এ জন্য দেখা যেত যখন খাবারের সময় হতো তখন উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি, খাজা আবু তালিব আলাইহিস সালাম তিনি, এবং উনাদের ৭ জন আওলাদ উনারা সবাই
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য অপেক্ষা করতেন।
তিনি এসে যখন খাবার গ্রহন করতেন এরপরে উনারা সবাই খাবার গ্রহন করতেন।
সুবহানাল্লাহ ।

আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন খাবার গ্রহন করতেন।
তখন দেখা যেত সেই খাবারে এতো পরিমান বরকত হত যে,
উনারা সবাই তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরেও অতিরিক্ত থেকে যেত। সুবহানাল্লাহ।

আবার এক পেয়ালা দুধ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রথমে পান করতেন। এরপরে সবাই সেই পেয়ালা থেকে তৃপ্তিসহকারে পান করতেন। যদিও দুধ এক পেয়ালাই ছিল, এবং একজনেরই হতো।
সুবহানাল্লাহ ।

এ জন্য খাজা আবূ তালিব আলাইহিস সালাম তিনি নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য করে বলতেন,
ইন্নাকা লা মুবারাকুন।
নিশ্চয় আপনি অত্যন্ত বরকতময়। সুবহানাল্লাহ।

উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার বেমেছাল শান মান ফাযায়িল ফযিলত মুবারক।
যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভয় নয়।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৪২ বছরে যে খিদমত মুবারক উনার আনজাম দিয়েছেন।
তাকি বলা সম্ভব হবে ? সম্ভব হবে না।
তবে বুঝানোর জন্য উনার কিছু খুছুছিয়ত বৈশিষ্ট ফযিলত মুবারক বর্ননা করা হচ্ছে।

যেমন,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তিনি এমন ভাবে রক্ষনাবেক্ষন করতেন,
যেমন একজন মানুষের বুক,
তার অন্তরকে রক্ষা করে। এবং মানুষের চোখের পাপড়ি যেমন চোখ দুটিকে রক্ষা করে। সুবহানাল্লাহ।

তাহলে উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক কতোটুকু এটা চিন্তা এবং ফিকিরের বিষয়।

আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে কতোটুকু মুহব্বত মুবারক করতেন যে ,

উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি যখন ২১ শে জুমাদাল উলা শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময়
বিছালী শান মুবারক প্রকাশ করলেন।
তখন তিনি উনার নূরুত তাক্বওয়া মুবারক অর্থাৎ উনার একখানা লেবাস মুবারক অর্থাৎ পোশাক দিয়ে উনাকে কাফন মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ।

এরপর ছাহাবায়ে কিরাম রদ্বীয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যখন উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে নিয়ে অর্থাৎ উনার জিসিম মুবারক নিয়ে রওযা শরীফের দিকে রওনা হলেন, তখন
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই খাটিয়া মুবারক বহন করেন।
তিনি একবার খাটিয়ার সামনে যান আবার খাটিয়ার পিছনে আসেন। এভাবেই তিনি উনাকে রওযা শরীফের নিকট নিয়ে আসেন।

উনার জানাযার নামাযে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৭০ টি তাকবীর দিয়েছিলেন।
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার রওযা শরীফের মধ্যে নেমেছেন,
রওযা শরীফের মধ্যে শুয়েছেন ,এবং উনার নেক আমলগুলোর কথা উল্লেখ করেছেন। আবার তিনি রওযা শরীফের মধ্যে গড়াগড়ি দিয়ে উপরে উঠে আসেন। সুবহানাল্লাহ ।

এরপর উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে
রওযা শরীফের মধ্যে রেখে সোজা হয়ে দাড়িয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন ,

আপনি আমার মহাসম্মানিতা মাতা এবং প্রতিপালনকারিনী। মহান আল্লাহ পাক তিনি আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
আপনি ছিলেন আমার জন্য একজন অতি উত্তম প্রতিপালনকারিনী।
সুবহানাল্লাহ ।

পরবর্তীতে হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বীয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন,
ইয়া রসূলিল্লাহ ইয়া হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আপনি এখানে এমন দুটি ব্যতিক্রম কাজ করেছেন আমরা কখনো আপনাকে এ ধরনের কাজ করতে দেখিনি।
অর্থাৎ উনারা বলতে চাচ্ছেন যে,

আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র লিবাস মুবারক,
উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে দেয়া।
এবং উনার রওযা শরীফে গড়াগড়ি দেয়া।
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
ইরশাদ মুবারক করেন ,
নুরুত তাক্বওয়া অর্থাৎ লিবাস মুবারক দিয়েছি এই জন্য যে,
মহান আল্লাহ পাক উনার ইচ্ছায় অবশ্যয় এই লিবাস মুবারক উনার কারনে
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনাকে জাহান্নানামের আগুন স্পর্শ করবে না।
সুবহানাল্লাহ।
আর রওযা শরীফ উনার মধ্যে গড়াগড়ি দেয়ার কারন হলো, আমি চেয়েছি মহান আল্লাহ পাক তিনি যেন উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফ প্রশস্ত করে দেন৷
সুবহানাল্লাহ ।

কাজেই উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম
উনার শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান বেমেছাল।
এক কথায় তিনি শুধু যিনি খ্বলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক এবং
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা না। এছাড়া সমস্ত ফযিলতের মালিক হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ ।

কাজেই তিনি যেমন ভাবে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিজের জান থেকেও বেশি মুহব্বত মুবারক করেছেন। বান্দা বান্দী উম্মত জ্বীন ইনশান তাদের সকলের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে উনাকেও নিজের জান থেকেও বেশি মুহব্বত মুবারক করা।

মহান আল্লাহ পাক তিনি যেন
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানার্থে
দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জ্বীন ইনশান আমাদের সবাইকে
উম্মী বা'দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় সাওয়ানেহ উমরী মুবারক, শান মান ফাযায়িল ফযিলত বুযূর্গী সম্মান খুছুছিয়ত বৈশিষ্ট মুবারক জানার, উনাকে তা'যীম তাকরীম মুবারক করার, মুহব্বত মুবারক করার এবং উনার ছানা ছিফত মুবারক করার তাওফিক দান করেন।
আমীন।

image