পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৯২)
==========================================
قَالَ بَعْضُهُمْ: إِنَّ اللهَ اتَّخَذَ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ خَلِيلًا
একজন বললেন, মহান আল্লাহ পাক তিনি হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম উনাকে কত মর্যাদা দিয়েছেন, উনাকে মহান আল্লাহ পাক তিনি খলীল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
আর একজন বললেন-
وَقَالَ آخَرُ: مُوسٰى عَلَيْهِ السَّلَامُ كَلَّمَهُ تَكْلِيمًا
মহান আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস্ সালাম উনাকে কত ফযীলত দিয়েছেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন তিনি উনার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ!
আর একজন বললেন যে দেখ, মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা আলাইহিস্ সালাম উনাকে কত ফযীলত দিয়েছেন, মহান আল্লাহ পাক তিনি উনাকে কালীমা এবং রূহ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ!
وَقَالَ آخَرُ: آدَمُ عَلَيْهِ السَّلَامُ اصْطَفَاهُ اللهُ
আর একজন বললেন যে দেখ, হযরত আদম আলাইহিস্ সালাম উনাকে কত মর্যাদা দিয়েছেন, কত ফযীলত দিয়েছেন, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি নিজ কুদরতী হাত মুবারকে, হযরত আদম আলাইহিস্ সালাম উনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ!
فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: قَدْ سَمِعْتُ كَلَامَكُمْ وَعَجَبَكُمْ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ সমস্ত আলোচনা আড়াল থেকে শুনে বের হয়ে আসলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের সামনে এসে বললেন, হে আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আমি আপনাদের কথা শুনেছি, আশ্চর্য হওয়ার বিষয়টা জেনেছি। আপনারা যে বলেছেন-
إِنَّ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ خَلِيلُ اللهِ وَهُوَ كَذٰلِكَ
মহান আল্লাহ পাক তিনি হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম উনাকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। এবং সত্যিই তিনি তদ্রুপ ছিলেন। সুবহানাল্লাহ!
وَمُوسٰى عَلَيْهِ السَّلَامُ نَجِيُّ اللهِ وَهُوَ كَذٰلِكَ
হযরত মূসা আলাইহিস্ সালাম, মহান আল্লাহ পাক তিনি স্বয়ং উনার সাথে কথা বলেছেন। এবং সত্যিই তিনি তদ্রুপ ছিলেন।
وَعِيسٰى عَلَيْهِ السَّلَامُ رُوحُهُ وَكَلِمَتُهُ وَهُوَ كَذٰلِكَ
মহান আল্লাহ পাক তিনি হযরত ঈসা আলাইহিস্ সালাম উনাকে কালীমা এবং রূহ হিসেবে কবুল করেছেন। এবং সত্যিই তিনি তদ্রুপ ছিলেন।
وَآدَمُ عَلَيْهِ السَّلَامُ اصْطَفَاهُ اللهُ وَهُوَ كَذٰلِكَ
মহান আল্লাহ পাক তিনি হযরত আদম আলাইহিস্ সালাম উনাকে কুদরতী হাত মুবারকে সৃষ্টি করেছেন। এবং সত্যিই তিনি তদ্রুপ ছিলেন।
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে দেখ, নবী-রসূল আলাইহিমুস্ সালাম সম্পর্কে আলোচনা করেছেন, করতে হবে ঠিকই রয়েছে।
তবে তার চেয়ে বেশি আলোচনা করতে হবে, খুশি প্রকাশ করতে হবে যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার সম্পর্কে সেটাই তিনি বললেন।
أَلَا وَأَنَا حَبِيبُ اللهِ
তোমরা সকলে সাবধান হয়ে যাও! আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
وَلَا فَخْرَ
তিনি বলেন, সেজন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন ফখর নেই।