চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী

মহাকাশ থেকে পৃথিবী, চাঁদ কিংবা দূরের তারার দৃশ্য দেখতে বেশ সুন্দর। এবার মহাকাশ থেকে পৃথিবীর এমনই এক শ্বাসরুদ্ধকর দৃশ্য শেয়ার করেছে নাসার এক নভোচারী জেসিকা। তার শেয়ার করা প্রামাণ্যচিত্রে দেখা যায়, চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে আছে পুরো পৃথিবী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সে প্রায়ই মহাকাশের দারুণ সব মুহূর্ত শেয়ার করে। সম্প্রতি সে ছায়াপথ বা মিল্কিওয়ের পটভূমিতে চাঁদের আলোয় উদ্ভাসিত পৃথিবীর একটি চমৎকার প্রামাণ্যচিত্রও প্রকাশ করেছে। এর ক্যাপশনে সে লেখে, ছায়াপথের সঙ্গে চাঁদের আলোয় আলোকিত পৃথিবী।

সে জানায়, পৃথিবীর বুকে চাঁদের আলো এতই উজ্জ্বলভাবে পড়ছিলো যে, মহাকাশ থেকে রাতের বেলাকেও একদম দিনের মতো মনে হচ্ছিলো। এমনকি নীল মহাসাগর ও মহাদেশগুলোর সীমানাও স্পষ্ট বোঝা যাচ্ছিলো।

নভোচারী বলে, চাঁদের এই অপরূপ আলো তাদের নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে। বিশেষ করে নাসার ‘আর্টেমিস’ প্রোগ্রামের মাধ্যমে আবারও চাঁদে ফিরে যাওয়ার জন্য এই দৃশ্য এক বিশাল অনুপ্রেরণা।

image