✳️নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনার শান মুবারক সম্পর্কে চূঁ—চেরা ও ক্বীলও ক্বাল করার কারণে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন (৪০)
(১৫)
হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার কতৃর্ক এক কাফিরকে মৃত্যুদণ্ড দেয়া:
কিতাবে বর্ণিত রয়েছে,
ذَكَرَ حَضْرَتْ عَبْدُ الرَّزَّاقِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَنَّهٗ سَبَّهٗ رَجُلٌ فَقَالَ مَنْ يَّكْفِيْنِىْ عَدُوِّىْ فَقَالَ حَضْرَتْ اَلزُّبَيْرُ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَا فَقَتَلَهٗ
“হযরত আব্দুর রায্যাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এক ব্যক্তি গাল—মন্দ করে। যার কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘কে রয়েছেন যিনি আমার শত্রুর ব্যাপারে আমার জন্য যথেষ্ট হবেন অর্থাৎ তাকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দিবেন?’ তখন হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন, ‘আমি।’ অতঃপর তিনি তাকে হত্যা করেন, শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দেন।” সুবহানাল্লাহ! (উমদাতুল ক্বারী ৩৪/৪১২)