গাজায় খাদ্য সংকট: অবরোধ ও ত্রাণের রাজনীতি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট চরমে পৌঁছেছে। ইসরাইলের কঠোর অবরোধ এবং আটার তীব্র সংকটের কারণে উপত্যকার অধিকাংশ বেকারি বন্ধ হয়ে গেছে। ব্রেডের একটি বান্ডেলের জন্য শত শত ফিলিস্তিনিকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, যা অবরুদ্ধ জনপদের মানবিক বিপর্যয়কে আরও প্রকট করে তুলেছে।

খাদ্য সরবরাহ বন্ধ রাখার এই কৌশল মূলত গাজার সাধারণ মানুষকে কাবু করার একটি সামরিক ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ত্রাণ প্রবেশে বাধা দিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন ভেঙে দিয়ে ভূখণ্ডটিকে সম্পূর্ণ অচল করে দেওয়ার নীতিতে অটল রয়েছে তেল আবিব।