🌹মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৪)
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের বিশেষ সন্তুষ্টি মুবারক প্রকাশ:
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৩ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ১৯শে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ লাইলাতুল আরবিয়া শরীফ (বুধবার রাতে) মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক—এ ইরশাদ মুবারক করেন, “আজকে একটা ঘটনা ঘটেছে। বলি তোমাদের ঈমান—আক্বীদার জন্য সুবিধা হবে। দেখলাম— একটা জিহাদের মতো। মহান আল্লাহ পাক উনি হযরত ইসরাফীল আলাইহিস সালাম উনাকে দায়িত্ব দিলেন যাতে আমাদের কামিয়াবী হাছিল হয়। তারপর দেখলাম— হযরত ফেরেস্তা আলাইহিমুস সালাম উনারা সামনের বাহনে করে যাচ্ছেন আমাদেরকে নিরাপত্তা দেওয়া ও জিহাদে কামিয়াবী লাভের লক্ষ্যে। আমরা দ্বিতীয় বাহনে রয়েছি। তখন দেখতে পেলাম, আমাদের বাহনের মাঝামাঝি স্থানে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আছেন। তিনি আস্তে আস্তে পিছন দিক থেকে বাম দিক দিয়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন। দেখা গেলো, খুব বিনয় প্রকাশ করছেন। আমি বললাম, ‘আপনি এটা করেন কী?’ উনি আমাকে বললেন, ‘আমার জন্য দোয়া করবেন।’ আমি বললাম, ‘আরে আমি আপনার জন্য দোয়া করবো; না আপনি আমার জন্য দোয়া করবেন?’ উনি খুব জড়িয়ে ধরেছেন। উনার মূল বক্তব্য হলো, আমরা উনার ভাষায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য অনেক কিছু করতেছি (মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করতেছি)। এজন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি আমাদের প্রতি অনেক খুশি হয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম উনি খুব খুশি হওয়ার কারণে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনি এসে আমার কাছে দোয়া চাচ্ছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)