🌹মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫৫)
কাজেই, কোনো যুগই মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা থেকে খালি ছিলো না। যারা বলে ‘মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক কুরূনে ছালাছায় ছিলো না।’ তাদের বক্তব্য সম্পূর্ণরূপে ভুল ও অশুদ্ধ। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত লেখা হবে ইনশাআল্লাহ।
আর এই ঘটনা মুবারক থেকে আরো একটি বিষয় সুস্পষ্ট হয়ে গেলো যে, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনকারীদের জন্য আলাদাভাবে বিশেষ জান্নাত মুবারক রয়েছেন। সেখানে শুধু যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন উনারাই প্রবেশ করবেন। অন্য কেউ সেই বিশেষ জান্নাত মুবারক—এ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ! তাছাড়া মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনকারী ব্যক্তি তো বিশেষ নেয়ামত মুবারক লাভ করবেনই; শুধু তাই নয়, এমনকি সন্তানদের মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার কারণে তার বাবা—মা এবং পূর্বপুরুষ উনারাও সম্মানিত জান্নাত মুবারক—এ বিশেষ নেয়ামত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ!