🌹মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫৪)
ওহাবী, খারিজী, বাতিল ফিরক্বার লোকেরা এবং হক্বপন্থী দাবীদার যারা বলেছে এবং বলে থাকে যে, ‘মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক’ কুরূনে ছালাছায় ছিলো না।’ এই ঘটনা মুবারক দ্বারা তাদের সেই বক্তব্য ভুল হিসেবে প্রমাণিত হলো। তার পাশাপাশি এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেলো যে, বর্তমানে যেভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানার্থে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাসে লোকজন একত্রিত হয়ে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করে থাকেন এবং তাবারুকের ব্যবস্থা করে থাকেন, কুরূনে ছালাছায়ও সেভাবে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাসে লোকজন একত্রিত হয়ে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করতেন এবং তাবারুকের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়; তখনই সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক উনার গুরুত্ব ও ফযীলত মুবারক উপলব্ধি করে লোকজন আজীবন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করার নিয়ত করেছেন এবং মাহফিল মুবারক করেছেন। সুবহানাল্লাহ!