🌹মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫২)

তখন ছেলেটি উনাদের নিকট বসেন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক শুনেন। সুবহানাল্লাহ! তারপর তিনি (মাহফিল মুবারক থেকে এসে) রাতে ঘুমিয়ে যান। তখন তিনি স্বপ্নে দেখেন যে, ক্বিয়ামত সংঘটিত হয়ে গেছে। একজন ঘোষণাকারী একটি দলকে উল্লেখ করে ঘোষণা দিচ্ছেন, অমুকের ছেলে অমুক কোথায়? এরপর উনাদেরকে সম্মানিত জান্নাত মুবারক উনার দিকে অত্যন্ত সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো। আর ঐ যুবক তিনি উনাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ! ঘোষণাকারী তিনি বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আপনাদের প্রত্যেকের জন্য সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে একটি করে সম্মানিত বালাখানা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ! তখন ঐ যুবক তিনি এমন একটি সম্মানিত বালাখানা উনার মধ্যে প্রবেশ করলেন, যার থেকে উত্তম প্রাসাদ তিনি কখনো দেখেন নি। আর সেখানে ডাগর চোখ বিশিষ্ট অনেক হূর রয়েছেন এবং প্রত্যেকটি প্রবেশ দ্বারে অনেক খাদিম—খুদ্দাম রয়েছেন। তিনি যেই সম্মানিত বালাখানা উনার মধ্যে প্রবেশ করেছেন উনার চেয়ে অধিক চমৎকার, মনোরম আরো অনেকগুলো সম্মানিত বালাখানা রয়েছেন। তখন তিনি সেই সম্মানিত বালাখানা উনাদের মধ্যে প্রবেশ করার ইচ্ছা করলেন। অতঃপর যখন তিনি সেখানে প্রবেশ করতে চাইলেন, তখন উনাকে খাদিম—খুদ্দাম উনারা বললেন, এটা আপনার জন্য নয়। প্রকৃতপক্ষে এই সম্মানিত বালাখানা যাঁরা মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেছেন শুধুমাত্র উনাদের জন্য।
সুবহানাল্লাহ! তারপর যখন সকাল হলো, তখন ঐ যুবক তিনি উনার স্বপ্ন অনুযায়ী মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করে ঐ দীনারটি খরচ করলেন, সম্মানিত মাহফিল মুবারক উনার ইন্তিযাম করলেন। সেখানে তিনি সূফী—দরবেশ, ওলীআল্লাহ উনাদেরকে একত্রিত করলেন, যাঁরা মহান আল্লাহ পাক উনার যিকির—আযকার করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন এবং মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন। সুবহানাল্লাহ!