🚨 মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা: মার্কিন সামরিক ঘাঁটি পুনর্গঠন নিয়ে পেন্টাগনে চরম অনিশ্চয়তা
▪️ সাম্প্রতিক হামলায় মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামত করা হবে নাকি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে, তা নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে পেন্টাগন। সেন্টকমের সাথে যৌথভাবে ক্ষয়ক্ষতির হিসাব কষছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
▪️ জানা গেছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটাসহ সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বর্তমানে সম্পূর্ণ অকেজো অবস্থায় রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও ঘাঁটি সুরক্ষায় এখন নতুন কৌশল খুঁজছে আমেরিকা।