অকাট্য দলীলের ভিত্তিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবী‘উল আউওয়াল শরীফ)- ৪২

আরো অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে

রসূলে আকরাম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র রবী‘উল আউয়াল শরীফ মাসের মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ তারীখ ইয়াওমুল ইছনাইনিল ‘আযীম শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন| সুবহানাল্লাহ! পৃথিবীতে যেদিন সর্বপ্রথম সূর্যোদয় হয়েছিল, টিক সেই দিন থেকে শুরু করে এটাই ছিল পৃথিবী আর ইনসানী দুনিয়ার ইতিহাসের সর্বাপেক্ষা সা‘আদাত আর সৌভাগ্যের দিন|
সুবহানাল্লাহ! {আস সীরাতুন নববিয়্যাহ (বাংলা) লেখক: সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী ১২৭ পৃ.}