অকাট্য দলীলের ভিত্তিতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবী‘উল আউওয়াল শরীফ)- ৪১

আরো অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে

ইবনে হিশাম, ইবনে সা’দ, ইবনে জারীর আত& তবারী, ইবনে খালদূন উনাদের বরাতে ডক্টর মাজেদ আলী খান বলেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমুল ফীল তথা হস্তির বছর ১২ই রবী‘উল আউওয়াল শরীফ ইছনাইনিল ‘আযীম শরীফ মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন| সুবহানাল্লাহ! (সর্বশেষ নবী মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনী ৫৯ পৃষ্ঠা)