সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম (১২)
বেমেছাল আত্মত্যাগ মুবারক:
সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সাথে উনার দুইজন মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ সাইয়্যিদুনা হযরত আউন আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত মুহম্মদ আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা দুইজন কারবালার প্রান্তরে উপস্থিত ছিলেন। সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি উনার এই দুইজন মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিমাস সালাম উনাদেরকে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল খ¦মিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার জন্য কুরবান করে দেন। উনারা দুইজন জিহাদ করতে করতে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির বাহিনীর কাফিরদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে মহাসম্মানিত ও মহাপবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! যখন উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র জিসিম মুবারক সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সামনে নিয়ে আসা হয়, তখন তিনি শুকরিয়া আদায় করেন এবং বলেন, “আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আপনি আমার এই কুরবানী মুবারক ক্ববূল করেছেন, এজন্য আপনার শুকরিয়া। কিয়ামতের দিন আমি যেন আমার মহাসম্মানিত ও মহাপবিত্র আম্মাজান আলাইহাস সালাম উনাকে বলতে পারি— আমি আপনার লখতে জিগার সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল খ¦মিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার জন্য আমার দুইজন মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ আলাইহিমাস সালাম উনাদেরকে কুরবানী মুবারক করেছি।” সুবহানাল্লাহ!