ইমাম আবু মুহাম্মদ আল-হুসাইন ইবনে মাসউদ আল-বাগাভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক তাঁর হাদীস সংকলন ‘শারহুস সুন্নাহ’ (شرح السنة) রচনার পর স্বপ্নে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দিদার মোবারক লাভ
১. মারকাতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাসাবীহ (مرقاة المفاتيح)
আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি
:
رُوِيَ أَنَّهُ لَمَّا جَمَعَ كِتَابَهُ الْمُسَمَّى بِشَرْحِ السُّنَّةِ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنَامِ، فَقَالَ لَهُ: «أَحْيَاكَ اللَّهُ كَمَا أَحْيَيْتَ سُنَّتِي»، فَصَارَ هَذَا اللَّقَبُ عَلَمًا لَهُ بِطَرِيقِ الْغَلَبَةِ.
বাংলা অনুবাদ: "বর্ণিত আছে যে, তিনি যখন 'শারহুস সুন্নাহ' নামক গ্রন্থ সংকলন শেষ করেন, তখন স্বপ্নে নবীজি ﷺ-এর জিয়ারত লাভ করেন
। স্বপ্নে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এরশাদ মুবারক করেন: 'আল্লাহ তোমাকে জিন্দা/মর্যাদাবান রাখুন, যেভাবে তুমি আমার সুন্নাতকে পুনরুজ্জীবিত করেছ'
। এরপর থেকেই এই খেতাবটি তাঁর জন্য সুনির্দিষ্ট উপাধি হয়ে যায়
।"