নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই—বোন আলাইহিমুস সালাম—আলাইহিন্নাস সালাম (১৩)
৬. সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে আব্দুল উয্যা আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। সুবহানাল্লাহ! কেউ কেউ উনার আরেকটি নাম মুবারক— ‘সাইয়্যিদুনা হযরত দ্বমরাহ্ আলাইহিস সালাম’ বলেছেন। (সুবুলুল হুদা ওয়ার রশাদ, বাইহাক্বী, সীরাতে হালাবিয়্যাহ্, সীরাতে ইবনে কাছীর, আল ইছাবাহ্ ইত্যাদি)
৭. সাইয়্যিদুনা হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ ইবনে আব্দুল মুত্তালিব আলাইহিমুস সালাম: তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বড় চাচা সাইয়্যিদুনা হযরত হারিছ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়ার যমীনে মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক নেয়ার ১ বছর পর পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। উনাকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি সম্মানিত দুধ মুবারক পান করান। কাজেই, তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত চাচাতো ভাই এবং মহাসম্মানিত দুধ ভাই। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা, ইবনে সা’দ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, শারহুয যারক্বানী) তিনি মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফ বিজয়ের সময় আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! তারপর তিনি সাইয়্যিদুনা হযরত খ¦াতিমুল মুহাজিরীন আলাইহিস সালাম (সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম) উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ছোহবত মুবারক—এ দৃঢ়ভাবে (অবিচলভাবে) অবস্থান করেন। বিশেষত হুনাইনের সম্মানিত জিহাদ মুবারক উনার দিন, কঠিন মুহূর্তে সাইয়্যিদুনা হযরত আবূ সুফিয়ান ইবনে হারিছ আলাইহিস সালাম তিনি খচ্চরের লাগাম দৃঢ়ভাবে ধারণ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে অবিচল ও অটল থাকেন। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা) অতঃপর তিনি তায়েফের সম্মানিত জিহাদ মুবারক—এ অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ! তিনি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারককালে মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৮. সাইয়্যিদুনা হযরত হাফ্ছ ইবনে হারিছ আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্ব‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ্)