১. বুঝলাম দেশের স্বার্থে বন্দর বিদেশীদের দিলেন।
তাহলে কি শর্তে দিলেন, সেটা জনগণকে দেখান।
চূক্তিপত্র সবাইকে দেখান, সবাই দেখুক, কী দেশের স্বার্থ ?
কিন্তু গোপন করছেন কেন ?
দেশের স্বার্থেই যখন হয়েছে, তাহলে জন-সম্মুক্ষে প্রকাশ করুন।

২. “বিদেশীদের বন্দর দিলে দেশ উন্নত হবে”
“বিদেশীদের বিমান লাউঞ্জ দিলে দেশ উন্নত হবে”
----
দেশের সবকিছু বিদেশীদের দিলেই যদি দেশ উন্নত হয়,
তবে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পদটাও বিদেশীদের দিয়ে দিন।
এমপি, মন্ত্রী, স্পিকার সব পদ বিদেশীদের দিয়ে দেন।
আর দেশের জনগণের পদটা কেন আপনার কাছে থাকবে ?
সেটাও বিদেশী করে দিন।
আপনার কারণে তো দেশ নোংরা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত হচ্ছে।
আপনাকে ঝাটা মেরে ভাগিয়ে বিদেশীদের আনুন, তাহলেই দেশ উন্নত হবে।

৩. বাঙালীরা মনে করে, বিদেশীরা আসলে তারা বিদেশীদের মাথায় চড়ে ঘুড়বে।
বাস্তবতা উল্টো।
সম্রাজ্যবাদী দেশগুলো আমাদের মত দেশগুলোর ঘাড়ে চাপে,
শোষণ করার জন্য। আদর করার জন্য নয়।
ব্রিটিশ আমলের ছবিগুলো এজন্য দিলাম।
ছবিগুলোতে ইন্ডিয়ান ও ভুটানি নারীদের মাথায় করে ঘুড়ছে ব্রিটিশরা।
তারা এ অঞ্চলের মানুষকে যদি মানুষ মনে করতো,
তবে এমনটা করতো না।
আসলে তারা আমাদের মানুষই মনে করে না।
জানোয়ার ও পশু মনে করে।
যদিও আমরা ভাবি, তারা আসলেই মনে হয়,
দেশ উন্নত হবে। বাস্তবতা ঠিক তার উল্টো।
২০০ বছর ব্রিটিশদের অধীনে থেকেও শায়েস্তা হয়নি।