নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই—বোন আলাইহিমুস সালাম—আলাইহিন্নাস সালাম (১২)
৫. হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম: তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত দুধ মুবারক পান করেন। তাই, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুধ ভাই উনাদের অন্তভুর্ক্ত। তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন। এক বর্ণনায় রয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘দারুল আরকামে’ সম্মানিত তাশরীফ মুবারক নেয়ার পূর্বে হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম তিনি, হযরত উবাইদা ইবনে হারিছ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, হযরত আব্দুর রহমান ইবন আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, সাইয়্যিদুনা হযরত আবূ সালামাহ্ আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ আলাইহিস সালাম তিনি এবং হযরত আবূ উবাইদাহ্ ইবনে জাররাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি অর্থাৎ উনারা এক সাথে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ! (ইবনে সা’দ) হযরত উছমান ইবনে মায‘ঊন আলাইহিস সালাম তিনি দুইবার সম্মানিত হিজরত মুবারক করেন। প্রথমবার হাবশায় এবং দ্বিতীয়বার মহাসম্মানিত মদীনা শরীফ। তিনি মহাসম্মানিত মদীনা শরীফে হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মধ্যে সর্বপ্রথম মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন এবং সর্বপ্রথম উনাকে মহাসম্মানিত জান্নাতুল বাক্বী’ শরীফে দাফন মুবারক করা হয়। উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নিকট তাশরীফ মুবারক নেন ও উনাকে বূছা মুবারক দেন এবং ইরশাদ মুবারক করেন— “হে হযরত উছমান আলাইহিস সালাম! আপনার উপর মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক বর্ষিত হোক; আপনি দুনিয়া থেকে কিছু গ্রহণ করেননি, দুনিয়াও আপনার কাছ থেকে কিছু নিতে পারেনি।” সুবহানাল্লাহ! (হিলইয়াতুল আউলিয়া)
অন্য বর্ণনায় রয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বূছা মুবারক দেন এবং মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেন (কান্না মুবারক করেন)।” সুবহানাল্লাহ! (যাখীরাতুশ শাকিরীন)