নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই—বোন আলাইহিমুস সালাম—আলাইহিন্নাস সালাম (২)
অন্য ইজমা মুবারক—এ বর্ণিত রয়েছেন,
فَاِنَّهٗ اَفْضَلُ مُطْلَقًا مِّنَ الْكَعْبَةِ وَالْـكُـرْسِىِّ حَتَّى الْعَرْشِ الْعَظِيْمِ
“নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাবাররুক মুবারক—এ (স্পর্শ মুবারক—এ) যা কিছু এসেছেন, তা অবশ্যই মহাসম্মানিত কা’বা শরীফ, সম্মানিত কুরসী শরীফ; এমনকি মহান আল্লাহ পাক উনার সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ—কোটি গুণ বেশি ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ!
অর্থাৎ এক মুহূর্তের তরেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাবাররুক মুবারক—এ (স্পর্শ মুবারক—এ) যা কিছু এসেছেন তা আসমান—যমীন, মহাসম্মানিত কা’বা শরীফ, সম্মানিত কুরসী শরীফ, মহান আল্লাহ পাক উনার কায়িনাতে যা কিছু রয়েছে; এমনকি সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ—কোটি গুণ বেশি পবিত্র, ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ!
যদি তাই হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম উনাদের এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই—বোন আলাইহিমুস সালাম—আলাইহিন্নাস সালাম উনাদের শান—মান, ফাযায়িল—ফযীলত, বুযূর্গী—সম্মান ও পবিত্রতা মুবারক কত বেমেছাল, সেটা সমস্ত জিন—ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার ঊর্ধ্বে। এক কথায় উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া যত শান—মান, ফাযায়িল—ফযীলত, বুযূর্গী—সম্মান মুবারক, পবিত্রতা মুবারক রয়েছেন, সমস্ত কিছুরই মালিক হচ্ছেন উনারা। সুবহানাল্লাহ! উনারা হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তভুর্ক্ত। সুবহানাল্লাহ! উনাদের মহাসম্মানিত মুহব্বত মুবারকই হচ্ছেন সম্মানিত ঈমান। সুবহানাল্লাহ! আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা সুস্পষ্ট কুফরী। না‘ঊযুবিল্লাহ! তাই, উনাদের সম্পর্কে ইলিম অর্জন করা সমস্ত সৃষ্টির জন্য ফরযে আইন। নিম্নে উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক তুলে ধরা হলো—