নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত দুধ মাতা আলাইহিন্নাস সালাম এবং মহাসম্মানিত হযরত দুধ ভাই—বোন আলাইহিমুস সালাম—আলাইহিন্নাস সালাম (১)
আল মুক্বাদ্দিমাহ্
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّـاۤ اَعْطَـيْـنٰكَ الْكَوْثَـرَ
“নিশ্চয়ই আমি আপনাকে মহাসম্মানিত কাওছার মুবারক হাদিয়া করেছি।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা কাওছার শরীফ: ১)
এই মহাসম্মানিত কাওছার মুবারক উনার লক্ষ—কোটি ব্যাখ্যা মুবারক রয়েছেন। উনাদের মধ্যে একখানা ব্যাখ্যা মুবারক হচ্ছেন, ‘খইরে কাছীর অর্থাৎ সমস্ত প্রকার ভালাই’। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত প্রকার ভালাই অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম বিষয় মুবারকগুলো হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! অপরদিকে উনার সাথে যেই বিষয় মুবারকগুলো সম্পৃক্ত হয়েছেন, সেই বিষয় মুবারকগুলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হয়ে গেছেন। সুবহানাল্লাহ!
এই ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছেন,
اِنَّ التُّرْبَةَ الَّتِىْ اِتَّصَلَتْ اِلـٰى اَعْظُمِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَفْضَلُ مِنَ الْاَرْضِ وَالسَّمَاءِ حَتَّـى الْعَرْشِ الْعَظِيْمِ
“নিশ্চয়ই এক মুহূর্তের তরেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (জিসিম বা শরীর মুবারক) উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাবাররুক মুবারক—এ (স্পর্শ মুবারক—এ) এসেছেন, যেই মাটি, ধূলি—বালি (পদার্থ—বস্তু যা কিছুই হোক না কেন) তা আসমান—যমীন; এমনকি মহান আল্লাহ পাক উনার সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ—কোটি গুণ বেশি ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ!