মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসার প্রাক্তন ছাত্র এবং ছাত্র আনজুমানের আমিল আহমদুল্লাহ এর বাবা, শাহজাহানপুর আনজুমানের একনিষ্ঠ ও দৃঢ়চিত্ত আমিল এবং প্রবীন ছুফি মুহম্মদ আহসানুল্লাহ লাট ভাই আজ ২৭শে রবীউছ ছানী শরীফ ইয়াওমুল জুমুয়া বাদ ফজর ব্রেন স্ট্রোক জনিত কারণে মুগদা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন
উনাকে মহান মালিক সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ পালনকারী এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতে ইন্তেকালকারী হিসেবে সর্বোচ্চ মাক্বামে সম্মানিত করুন। আমীন।
অল্প কয়দিন আগেই (৯০দিনব্যাপী মাহফিল চলাকালীন সময়ে) বাদ মাগরিব বাসা থেকে পপকর্ন বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য। ১/২ বস্তা ভরে এনেছিলেন। আর দেয়ার সময় বারবার বলছিলেন "ফালইয়াফরাহুউউ"
এই মানুষটা প্রতি জুমুয়ার দিন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার খিদমতের আনজাম দিতেন, সাক্ষাতের সময় সবাইকে শৃঙ্খলায় রাখতেন, বাইয়াত মুবারকের সময় মাইকের স্ট্যান্ড ধরে রাখতেন। আহ! কী সৌভাগ্য! ঠিক সেই জুমুয়ার দিন মাওলায়ে কারীম স্বীয় সান্নিধ্যে ডেকে নিলেন।
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুরশিদ কিবলা আলাইহিস সালাম তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনী মাঠে মাহফিল করার সময় এই লাট ভাই অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে অনেক গোলামীর আনজাম দিতেন। যা ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে।
বাদ জুমুয়া দরবার শরীফে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।