চলন বিলের আয়তন ৮০০ বর্গমাইল। চলন বিলের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। চলন বিল বাংলাদেশের অন্যতম প্রধান ‘মাছের ভাণ্ডার’। এখানে রুই, কাতলা, চিতল, বোয়ালসহ প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। চলন বিলের মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে সরবরাহ করা হয়। লক্ষাধিক মানুষ সরাসরি মাছ ধরে এবং মাছ ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শুষ্ক মৌসুমে চলন বিলের পানি কমে গেলে পলিমাটি সমৃদ্ধ উর্বর জমিতে ব্যাপকভাবে বোরো ধান, আমন ধান, গম, পেঁয়াজ, রসুন ও সরিষার চাষ হয়। এ ছাড়া এখানে বিভিন্ন জাতের ডাল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, যা জাতীয় খাদ্য প্রয়োজনীয়তা মেটাতে বড় অবদান রাখে। চলন বিলের উন্মুক্ত পানি হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী। চলন বিলের চারপাশে হাজার হাজার হাঁসের খামার গড়ে উঠেছে। চলন বিলের প্রাকৃতিক খাবার খেয়ে হাঁস দ্রুত বাড়ে, যা ডিম ও গোস্ত উৎপাদন বাড়িয়ে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। চলন বিলের সৌন্দর্য দেখতে প্রতিবছর প্রচুর পর্যটক আসে। এতে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে বছরে কয়েক হাজার কোটি টাকা আসে চলনবিল থেকে। বাংলাদেশের অর্থনীতির গতি বাড়াচ্ছে চলন বিল।

image