কুরআন ও সুন্নাহর সার্বিক মূলনীতি এবং ইমাম সারসারীর এই প্রামাণিক স্বপ্নের আলোাক এটি পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে, মাওলিদুন্নবী, মিলাদ মাহফিল এবং দরুদ-সালামের মজলিস কোনো ভিত্তিহীন প্রথা নয়; বরং এটি পবিত্র কোরআনের নির্দেশিত নিয়ামতের শুকরিয়া, সুন্নাহ দ্বারা প্রমাণিত জন্মদিনের স্মরণ এবং আউলিয়ায়ে কেরামের পরীক্ষিত ও বরকতময় পথ।