🌹সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, ইমামু আহলু বাইত শরীফ, ইমামুল হুমামাইন, আলু রসূলিল্লাহ, ইবনু বিনতি রসূলিল্লাহ হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আল আউওয়াল আলাইহিস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক (১১)
মহাসম্মানিত ও মহাপবিত্র আম্মাজান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ;
সাইয়্যিদাতু নিসায়ি আলাল আলামীন সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ—এ হিজরত মুবারক করার পর প্রায় এক বছর কয়েক মাস দুনিয়ার যমীন—এ সম্মানিত অবস্থান মুবারক করেন। দ্বিতীয় হিজরী শরীফ উনার সম্মানিত শা’বান মাসের শুরুর দিকে উনার গুটি বসন্ত হয়। তখন থেকে তিনি সম্মানিত মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন। সেই যুগের যাহিরী সকল চিকিৎসাই উনাকে করা হয়েছিলো। কিন্তু কোন পরিবর্তন ঘটেনি; বরং ধীরে ধীরে মারীদ্বী শান মুবারক বেশি আকারে প্রকাশ পেতে থাকে। এই দিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নিয়ে সম্মানিত বদরের জিহাদে যাওয়ার প্রস্তুতি মুবারক গ্রহণ করছেন। এমতাবস্থায় যখন বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত মারিদ্বী শান মুবারক খুব বেশি আকারে প্রকাশ পেয়ে যায়, তখন তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে বলেন, আপনাকে সম্মানিত বদর জিহাদ মুবারক—এ যেতে হবে না। আপনি সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়ার জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফেই অবস্থান মুবারক করুন এবং উনার যথাযথ সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিন। উনার সাথে তিনি হযরত উসামা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকেও একই কারণে মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ—এ অবস্থান করার জন্য নির্দেশ মুবারক দেন। এই সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছেন,
خَلَفَ النَّبِـىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَضْرَتْ عُثْمَانَ عَلَيْهِ السَّلَامُ وَحَضْرَتْ اُسَامَةَ بْنَ زَيْدٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَلـٰى سَيِّدَتِنَا حَضْرَتْ اَلنُّوْرِ الثَّانِيَةِ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ رُقَيَّةَ عَلَيْهَا السَّلَامُ) فِـىْ مَرَضِهَا وَخَرَجَ اِلـٰى بَدْرٍ وَّهِىَ وَجِعَةٌ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়ার জন্য সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে এবং হযরত উসামা বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে অর্থাৎ উনাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ—এ রেখে সম্মানিত বদর জিহাদ মুবারক উনার উদ্দেশ্যে বের হন। তখন সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত মারীদ্বী শান মুবারক বেশি আকারে প্রকাশ পায়।”