🌹সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, ইমামু আহলু বাইত শরীফ, ইমামুল হুমামাইন, আলু রসূলিল্লাহ, ইবনু বিনতি রসূলিল্লাহ হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আল আউওয়াল আলাইহিস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক (৯)
মহাসম্মানিত ও মহাপবত্রি নানাজান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল আদর—যত্ম মুবারক লাভ:
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে দেখে মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেন, বেমেছাল খুশি মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা সকলেই মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেন, বেমেছাল খুশি মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আযহার মুবারক—এ (মহাসম্মানিত ও মহাপবিত্র কোল মুবারক—এ) নিয়ে সম্মানিত বুছা মুবারক দিতে থাকেন, উনাকে বেমেছাল আদর যত্ম মুবারক করতে থাকেন। সুবহানাল্লাহ! এভাবে সাইয়্যিদুনা ইমাম ইবনে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নানাজান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল আদর—যত্ম, স্নেহ—মমতা, মায়া—মুহব্বত মুবারক—এ স মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ অবস্থান মুবারক করতে থাকেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নানীজান মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ছোহবত মুবারক পাননি। কেননা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের পূর্বেই উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নানীজান উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!