🌹সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, ইমামু আহলু বাইত শরীফ, ইমামুল হুমামাইন, আলু রসূলিল্লাহ, ইবনু বিনতি রসূলিল্লাহ হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আল আউওয়াল আলাইহিস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ—এ সম্মানিত তাশরীফ মুবারক:
সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইবনে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা—আম্মা আলাইহিমাস সালাম উনাদের বেমেছাল আদর—যত্ম ও মুহব্বত মুবারক—এ হাবশায় সম্মানিত অবস্থান মুবারক করতে থাকেন। অতঃপর উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা—আম্মা আলাইহিমাস সালাম উনারা যখন হাবশা থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ তাশরীফ মুবারক গ্রহণ করেন, তখন তিনিও উনার মহাসম্মানিত ও মহাপবিত্র আব্বা—আম্মা আলাইহিমাস সালাম উনাদের সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ—এ সম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ!