🌹সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, ইমামু আহলু বাইত শরীফ, ইমামুল হুমামাইন, আলু রসূলিল্লাহ, ইবনু বিনতি রসূলিল্লাহ হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আল আউওয়াল আলাইহিস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক (৬)
সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশে সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি, হাবশায় অবস্থানরত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এবং সেখানকার সমস্ত মুসলমানগণ উনারা সকলে মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেন, বেমেছাল খুশি মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা মহাসম্মানিত ও মহাপবিত্র ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করে, বেমেছাল খুশি মুবারক প্রকাশ করে অনেক দান—ছদক্বা মুবারক করেন। সুবহানাল্লাহ!